ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

২২ মুকাশাফাতুল-কুলুব সেই মহিলা গৃহ হতে বের হলে প্রেমিক তার পশ্চাদানুসরণ করতে থাকে। এভাবে এক বনভূমিতে দু'জন একত্রিত হয়। আশেপাশের লোকজন নিদ্রাভিভূত হওয়ার পর একান্ত মুহূর্তে পুরুষ উক্ত মহিলার নিকট তার মনোষ্কামনা ব্যক্ত করে | তখন মহিলা তাকে জিজ্ঞাসা করলো,__'সকলেই কি ঘুমিয়ে গেছে?’ প্রশ্ব শুনে মহিলার সম্মতি অনুমান করে লোকটি কাফেলার চতুর্পাশ প্রদক্ষিণ করে জানালো, ‘সকলেই ঘুমিয়ে গেছে ; কেউ সজাগ নাই।’ অতঃপর মহিলা তাকে জিজ্ঞাসা করলো,--“মহান আল্লাহ্‌ তা'আলা সম্পর্কে তোমার কি ধারণা ; তিনিও কি এ সময় ঘুমিয়ে আছেন?’ লোকটি বললো,-'আল্লাহ্‌ তা'আলা ঘুমান না ; নিদ্রা বা তন্দ্রা তাকে স্পর্শ করে না।' মহিলা বললো,-_'যে সত্তা ঘুমান নাই এবং যিনি কখনও ঘুমাবেন না, সর্বদা সজাগ ও চিরঞ্জীব সেই সত্তা আমাদেরকে দেখছেন ; যদিও অন্যান্য লোকজনের কেউ আমাদেরকে দেখছে না। সুতরাং এমতাবস্থায় আমাদের অধিকতর ভীত-শঙ্কিত হওয়া উচিত।'’ মহিলার এ বক্তব্য শুনে লোকটির অস্তরে আল্লাহ্র ভয় সঞ্চারিত হলো এবং তৎক্ষণাৎ সত্যিকার তওবা করে সে উক্ত গর্হিত কাজ পরিত্যাগ করলো। কিছুকাল পর সে মারা গেলে এক ব্যক্তি স্বপ্যোগে তাকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ্‌ তা'আলা আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? উত্তরে সে বলেছে £ ‘আল্লাহর ভয়ে আমি পাপকার্য হতে বিরত হওয়ার কারণে তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন।' বনী ইসরাঈল গোত্রে একজন আবেদ লোক ছিলেন। পরিবার-পরিজন নিয়ে দারিদ্য অবস্থায় জীবন-যাপন করতেন। একদা জঠর জ্বালায় অস্থির বাহিরে পাঠালেন। স্ত্রী জনৈক ধনাঢ্য ব্যক্তির দারস্থ হয়ে সপ্তানদের জন্য কিছু প্রার্থনা করলে লোকটি বললো,--‘অবশ্যই আমি তোমাকে কিছু দান করবো ; কিন্ত শর্ত হচ্ছে আমি কিছুক্ষণের জন্য তোমাকে ভোগ করতে চাই।’ একথা শুনে স্ত্রীলোকটি নিশ্চুপ গৃহে ফিরে আসলো। গৃহে এসে দেখে সপ্তানরা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে এবং মরণাপন্ন অবস্থায় উপনীত হয়েছে। মা’কে দেখে ওরা তার কাছে খাবারের জন্য আর্তি করতে লাগলো। স্ব্রীলোকটি সস্তানদের এহেন কষ্ট সহ্য করতে না পেরে পুনরায় সেই লোকটির দারস্থ হয়ে প্রার্থনার পুনরাবৃত্তি করলো। স্ত্রীলোকটি প্রথমবারের বিপরীত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।