Fish sh it bl গ্রহণ করে নাও। অন্যথায় হাশরের ময়দানে হাউজে কাউসারে তোমার উপস্থিতি নিষিদ্ধ হয়ে থাকবে!’ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, একদা হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার বার বলতে লাগলেন, ‘লাঞ্ছিত হোক, অপমানিত হোক, নাকে খত লাগুক।’ লোকেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলাল্লাহ! এহেন অপমানকর বদ্দো‘আ আপনি কার জন্য করলেন? তিনি বললেন, ওই ব্যক্তির জন্য যে তার পিতা-মাতা উভয়কে অথবা যেকোন একজনকে দুনিয়াতে বৃদ্ধাবস্থায় পাওয়া সত্বেও তাদের খেদমত করে নিজের জন্য জান্নাতের ব্যবস্থা করে নিতে পারলো না। তাব্রানী শরীফে বর্ণিত হয়েছে,__'একদা হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস্বরের উপর আরোহণপূর্বক বললেন, আমীন, আমীন, আমীন। অতঃপর তিনি নিজেই বললেন, এক্ষণে হযরত জিব্রাঈল (আঃ) এসে বললেন,-_হে মুহাম্মদ! যে ব্যক্তি দুনিয়াতে স্বীয় জীবদ্দশায় রমযান মাস পাওয়া সত্বেও এর বরকত ও ফযীলতের ওসীলায় আপন পাপ মোচন করতে পারলো না ; বরৎ মৃত্যুর পর তার দোযখেই প্রবেশ করতে হয়, এমন লোকের উপর ধিক, আল্লাহ্র রহমত থেকে সে বনু দূরে পড়ে থাকুক। অতঃপর আমি এই বদ্দো'আর সমর্থনে ‘আমীন’ বলেছি ' ইবনে হাব্বানের বর্ণনায়,_-'হযরত জিব্রাঈল (আঃ) বদ্দো'আ করেছেন, বিতাড়িত হোক ওইসব লোক, যারা স্বীয় পিতা-মাতা উভয়কে বা যেকোন একজনকে পেল ; অথচ তাদের খেদমত করে বেহেশৃত অবশ্যম্ভাবী করে নিতে পারলো না। অতঃপর সমর্থনে আমি বলেছি ‘আমীন!’ হাকেম রেওয়ায়াতটি পূর্ণভাবে উল্লেখ করেছেন। তাতে সর্বশেষ অংশটি এভাবে রয়েছে,_হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিল্বরের তৃতীয় সিড়িতে কদম রাখলেন, তখন হযরত জিব্রাঈল (আঃ) বলেছেন,__যে সস্তান পিতা-মাতাকে বৃদ্ধাবস্থায় পেয়েও তাদের খেদমত করে নিজে জান্নাত লাভ করতে পারলো না, তার প্রতি ধিক্, ‘সে বিতাড়িত হোক।’ আল্লাহ্র রাসূল বললেন,--"আমীন’। ‘মুসনাদে আহমদ’ গ্রন্থে বর্ণিত হয়েছে,_-'যদি কেউ কোন মুসলমান www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।