ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় £ ২৪ পিতা-মাতার হক হযরত ইবনে মাসউদ (রাযিঃ) বর্ণনা করেছেন, একদা আমি রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলাল্লাহ ! আল্লাহ্র নিকট সর্বাপেক্ষা প্রিয় আমল কোন্টি? তিনি বলেছেন £$ “নির্ধারিত কোন্টি? তিনি বলেছেন $ ‘পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা।’ আমি পুনরায় জিজ্ঞাসা করেছি, তারপর কোন্টি? তিনি বলেছেন $ ‘আল্লাহ্র রাস্তায় জিহাদ করা।’ (বুখারী, মুসলিম) মুসলিম শরীফে বর্ণিত হয়েছে,__-'কোন মানুষই পিতার হক আদায় করতে পারে না, তবে যদি কোন সময় তাঁকে ক্রীতদাস অবস্থায় দেখতে পায় এবং খরিদপূর্বক মুক্ত করে দেয়, তাতে পিতার হক (কথঞ্চিৎ) পালন হতে পারে।' মুসলিম শরীফে আরও বর্ণিত হয়েছে,__একদা জনৈক ব্যক্তি হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলো £$ ‘ইয়া রাসূলাল্লাহ! আমি হিজরত এবং জিহাদের অঙ্গীকারে আপনার হাতে বায়আত হচ্ছি।’ আল্লাহ্র রাসুল জিজ্ঞাসা করলেন, তোমার পিতা-মাতার মধ্যে কি কেউ জীবিত আছেন? লোকটি বললো, তারা উভয়ই জীবিত আছেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ৫ ‘তুমি যদি আল্লাহ্র কাছে আজ্র ও ছওয়াব পেতে চাও, তা'হলে তুমি তোমার পিতা-মাতার খেদমতে ফিরে যাও এবং তাদের কাছে উপস্থিত থেকে সদ্যবহার কর !' একদা এক ব্যক্তি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলো, ‘ইয়া রাসূলাল্লাহ ! আমার মনে তীব্র বাসনা থাকা সত্বেও আমি জিহাদ করতে অক্ষম, সেই শক্তি ও সামর্থ আমার নাই।’ আল্লাহ্র রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার পিতা-মাতার মধ্যে কি কেউ জীবিত আছেন? www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।