TT bo ভালবাসার সুত্রে গেঁথে নাও।॥' (তাব্রানী) হাদীস শরীফে আছে,__‘কারও উপকার ও হিতসাধন করা এমন ইবাদত, যা’ সর্বাপেক্ষা শীঘ সওয়াবের ভাগী করে। আর কারও প্রতি জুলুম-অত্যাচার করা এমন পাপ, যা সর্বাপেক্ষা শীস্র আযাব ও শাস্তির উপযুক্ত করে তোলে।’ (হবৃনে মাজাহ) হাদীস শরীফে আরও বর্ণিত হয়েছে,_-'আত্মীয়তা ছেদন, খিয়ানত ও মিথ্যার চাইতে বড় গুনাহ আর নাই ; এগুলোতে লিপ্ত ব্যক্তি দুনিয়াতে শীঘ্র নগদ শাস্তি-প্রাপ্ত হয় এবং আখেরাতেও তার শাস্তি পুঞ্জীভূত হয়ে থাকে। পক্ষান্তরে আত্মীয়তার হক প্রতিপালন এমন পুণ্যকাজ, যার পুরস্কার ও প্রতিফলন দুনিয়াতেই নসীব হয় ; হক প্রতিপালনকারীর ধন-সম্পত্তি ও সস্তান-সম্ততির মধ্যে বরকত হয় ; যদিও আত্মীয়বর্গ জঘন্য পাপে লিপ্ত থাকে, তথাপি তার বরকতে কোনরূপ ঘাটতি দেখা দেয় না!’ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।