ই মুকাশাফাতুল কুল্ব কষ্টে এবং অবনত অবস্থায় আছে, আমি যেন তাদের প্রতি দৃষ্টি করে আল্লাহ্র শোকর আদায় করি। তিন,-_গরীব মিসকীনকে যেন ভালবাসি এবং সর্বদা তাদের নিকটবরতী হয়ে থাকি। চার,-_আত্মীয়-স্বজনকে যেন প্রসন্ন রাখি ; যদিও তারা আমার প্রতি অনীহা প্রকাশ করে। পাঁচ,--দ্বীনের ব্যাপারে যেন কাউকে পরওয়া না করি। ছয়,--তিক্ত হলেও যেন হক কথা বলতে দ্বিধা না করি। সাত,-_অধিক পরিমাণে যেন ‘লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করি। কেননা এটি বেহেশতের ধনভাণ্ডারসমুহের একটি ৷ (তাব্রানী, ইবৃনে হাব্বান) হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ঃ ‘শ্রেষ্ঠতম গুণ কোন্টি? আমি কি তোমাদেরকে তা বলে দিবো না? শুন, ‘যদি কেউ যদি তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে দান কর এবং যদি কেউ তোমার প্রতি অত্যাচার করে, তুমি তাকে ক্ষমা কর।’ (তোব্রানী) হাদীস শরীফে আছে,--“সর্বাধিক প্রশংসনীয় ও শ্রেষ্ঠতম আমল হচ্ছে, সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা, বঞ্চিতকারীকে দান করা এবং গালি-গালাজকারীকে ক্ষমা করা।’ (তাব্রানী) এক রেওয়ায়াতে বর্ণিত হয়েছে, হুযূর আকরাম সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ ‘আমি কি তোমাদেরকে সম্মান ও শ্রেষ্ঠত্বের প্রতীক আমলের নির্দেশনা করবো না? সাহাবায়ে কেরাম তীব্র উৎসাহ প্রকাশ করলেন। তখন আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ৫ eS 3 LAS hr a5 5 Cle Jr 2 de Ades abs 52 SHS» 3s MHA > 2 ‘যদি কেউ তোমার সাথে মু্খতা ও গোয়ারতুমীর ব্যবহার করে, তুমি তার সম্মুখে ধৈর্য ও গাস্তীর্য সহকারে পেশ আস। যদি কেউ তোমার প্রতি জুলুম করে, তুমি তাকে ক্ষমা করে দাও। যদি কেউ তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে দান কর। যদি কেউ তোমা হতে বিচ্ছিন্ন হয়, তুমি তাকে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।