ইসলামী সাহিত্যের গৌরব, বিশিষ্ট জ্ঞানতাপস, মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খানের ভূমিকা হি সর্বকালের শ্রেষ্ঠ দার্শনিক লোক-শিক্ষক হুজ্জাতুল ইসলাম ইমাম আবূ হামেদ মুহাম্মদ আল-গাযালী (রাহঃ)-রচিত মুকাশাফাতুল-কুলুব একটা মহামূল্যবান গ্রন্থ । একশত এগারটি অধ্যায়ে সমাপ্ত এই বিরাটায়তন গ্রন্থটি ইমাম সাহেবের সুবিখ্যাত গ্রন্থ ‘এহ্য়াউ উলুমুদ্দীন'-এর প্রায় সমপর্য্যায়ের। এ অমূল্য গ্রন্ুটি আমাদের দেশে একপ্রকার অপরিচিত রয়ে গিয়েছিল। বৈরুত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ শায়খ মুহাম্মদ রশীদ আল-কোব্বানী দুষ্প্রাপ্য সেই গ্রন্থটি সম্পাদনা করে সম্প্রতি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেছেন। ফলে ইমাম গাযালীর রাহঃ) এ গ্রন্থটির সাথেও আধুনিক বিশ্বের পরিচিতি লাভ সহজ হয়েছে। ইমাম গাযালীকে (রাহঃ) হিজরী পঞ্চম শতকে প্রকাশিত হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অত্মজ্জ্বল মোজেযারূপে চিহ্নিত করা হয়। কারণ, প্রাথমিক পাঁচশো বছরের সময়কালের মধ্যে অর্জিত অকল্পনীয় পার্থিব সমৃদ্ধি মুসলিম উল্মাহর দৃষ্টিকে জীবনের প্রধান লক্ষ্য আল্লাহ্র সাথে সম্পর্ক সুদৃঢ়করণের কথা যখন অনেকটা ভুলিয়ে দিয়েছিল, ঠিক সেরূপ একটা ক্রাপ্তিকালে ইমাম গাযালীর (রাহঃ) আবিভর্বি ঘটে। তাঁর সাধনাখদ্ধ ক্ষুরধার লেখনী পথহারা মুসলিম উম্মাহকে নতুন করে জাগিয়েছিল। আর সেটা ঘটেছিল আত্মার জাগরণ। বলা হয় যে, ইমাম গাযালীর (রাহঃ) দরবেশ রাজন্যবর্গের আবির্ভাব সম্ভব হয়েছিল। ইতিহাস যাঁদের চিহ্নিত www.eelm.weebly.com
— Page 2 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.