যুকাশাফাতুল_কুলুব ১৯৫ ভাষা 5১১১+ ১-০ এর মর্ম এটাই। এভাবে প্রচণ্ড পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। বর্ণিত আছে, লূত জাতির উপর আল্লাহ্র গজব নাযিল হওয়ার প্রান্ধালে তাদের একজন লোক ব্যবসা সংক্রান্ত কাজে মক্কায় গমন করেছিল। আল্লাহ্র গজবের নির্ধারিত একটি পাথর সেই লোকটিকে ধ্বংস করার জন্য মক্কার হেরেম শরীফে উপস্থিত হয়; কিন্তু হেরেমের সংরক্ষক ফেরেশতাগণ পাথরটিকে এই বলে বাধা দিয়েছেন যে, ‘হেরেমের ভিতর তাকে তুমি ধ্বংস করতে পারবে না; এটা সংরক্ষিত ও নিরাপদ এলাকা।’ অতঃপর পাথরটি হেরেমের বাইরে প্রত্যাবর্তন করে আকাশ ও পৃথিবীর মাঝখানে শূন্যালোকে অপেক্ষা করতে থাকে। দীর্ঘ চল্লিশ দিন পর লোকটি হেরেমের সীমানা থেকে বের হলে সঙ্গে সঙ্গে উক্ত পাথরটি তার মাথায় পতিত হয় এবং তৎক্ষণাৎ লোকটি আল্লাহ্র এই গজবে ধ্বংস হয়ে যায়। হযরত লূত আলাইহিস্ সালামের সাথে তীর স্ত্রীও আযাব থেকে বাচার জন্য বের হয়ে এসেছিল। কিন্ত আল্লাহ্র হুকুম ছিল কোন ঈমানদার ব্যক্তি না দেখে। তা’ সত্বেও হযরত লূত আলাইহিস্ সালামের স্ত্রী যখন আযাবের ভীষণ গর্জন শুনে পিছন দিকে তাকালেন এবং আফসূস করে বলতে লাগলেন, হায় আমার জাতি! হায় আমার সম্প্রদায় ! তখন সাথে সাথে একটি কংকর এসে তাকে চিরতরে ধ্বংস করে দিল। হযরত মুজাহিদ (রহঃ) বলেন $ ‘পরদিন ভোরে হযরত জিব্রাঈল (আঃ) আগমন করেন এবং গোটা বস্তিকে সমূলে উৎপাটন করে স্বীয় ডানার একপার্খে সেই বস্তির মোরগের ডাক ও কুকুরের আওয়ায শুনতে পাচ্ছিলেন। হযরত জিব্রাঈল (আঃ) সেখান থেকে গোটা বস্তিকে উল্টিয়ে সজোরে মাটিতে আছড়ে মারলেন। এভাবে লূত সম্প্রদায়কে আল্লাহ্ তা'আলা দুনিয়াতেই আযাবে লিপ্ত করে ধ্বংস করে দিয়েছেন। এরা ছিল মোট পাচটি নগরের অধিবাসী । তন্মধ্যে ‘সাদৃম’ শহরটি ছিল সর্ববৃহৎ। সূরা বারা'আতে উক্ত শহরের উল্লেখ রয়েছে। এ শহরের অধিবাসীর সংখ্যা ছিল চল্লিশ লক্ষ। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।