ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

১৮৮ মুকাশাফাতুল-কুলুব সাহাবায়ে কেরামের পরবর্তী তাবেয়ী যুগের কয়েকজন বুযুর্গ হযরত আবু সিনান (রাযিঃ)-এর খেদমতে উপস্থিত হোন। পরক্ষণেই তিনি বললেন,-_‘চলুন, আমাদের একজন প্রতিবেশীর ভাইয়ের ইনতেকাল হয়েছে; তার প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে আসি। ঘটনার প্রত্যক্ষদশী বুযুর্গ মুহাম্মদ ইবনে ইউসুফ ফিরয়াবী বলেন $£ ‘অতঃপর আমরা সকলেই যখন সেই প্রতিবেশীর বাড়ীতে উপস্থিত হলাম, তখন সে সজোরে চিৎকার করে বিলাপ করছিল__মনে হচ্ছিল যে দুঃখে তার কলিজা ফেটে যাবে। আমরা সকলেই তাকে বিভিন্ন ভাবে প্রবোধ দিচ্ছিলাম ; কিন্ত সে শান্ত হচ্ছিলো না। আমরা জিজ্ঞাসা করলাম,--‘তুমি কি জানো না? মৃত্যু সকলের জন্য এক অবধারিত সত্য, তারপরেও তুমি এভাবে রোদন করছো কেন?’ সে বললো,--‘অবশ্যই আমি তা’ জানি ; কিন্তু আমার ভাইয়ের দিবা-রাত্রি অবিরত আযাব হচ্ছে৷’ আমরা জিজ্ঞাসা করলাম, এ বিষয়ে তুমি কি করে জানলে? সে বললো,--‘আমার ভাইকে দাফন করার পর সকলেই কবরের পার্শ্ব থেকে চলে যায় ; কিন্ত আমি একাকী সেখানে বসেছিলাম, হঠাৎ কবরের ভিতর থেকে আওয়ায আসলো,-_'হায়! সকলেই আমাকে ছেড়ে চলে গেলো ; আমাকে ভীষণ শাস্তি দেওয়া হচ্ছে ; অথচ আমি নিয়মিত নামায পড়েছি, রোযা রেখেছি।’ একথা শুনে আমি কীদতে আরম্ভ করলাম। তৎক্ষণাৎ কবরের উপর থেকে মাটি সরিয়ে দেখি,_ভিতরে আগুন দাউ দাউ :করে জ্বলছে এবং ভাইয়ের গলদেশে আগুনের বেড়ী লাগিয়ে রাখা হয়েছে। ভাইয়ের খুলে ফেলার জন্য হাত বাড়ালাম, সাথে সাথে আমার অঙ্গুলি ও হাত পুড়ে গেল ; এই দেখুন অবস্থা” আমরা সকলেই প্রত্যক্ষ করলাম, আগুনে দ্ধ হয়ে তার হাত কালো হয়ে গেছে। সে আরও বলতে লাগলো,-তারপর অপারগ হয়ে কবরে পুনরায় মাটি দিয়ে আমি ফিরে আসলাম। এখন আপনারাই বলুন, আমি কেন রোদন করবো না? আমরা জিজ্ঞাসা করলাম,__তোমার ভাই দুনিয়াতে এমন কি পাপ করতো? সে বললো,--'আমার ভাই দুনিয়াতে মাল-সম্পদের যাকাত দিতো না।’ আমরা বললাম,-_এক্ষেত্রে কুরআনের নিমোক্ত আয়াতের মর্মই বাস্তবে প্রতিফলিত হয়েছে $ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।