ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

১৮৪ যুকাশাফাতুল- কুল অনভ্যস্ত ব্যক্তি চামড়ার গুদামে গমন করে, তা'হলে দুর্গন্ধের কারণে সেখানে কিছু সময়ও অবস্থান করতে পারে না; কিন্ত চামড়া শুষ্ককারী ব্যবসায়ীদের অবস্থা সম্পূর্ণ বিপরীত, তারা চামড়ার উপর বসে খাওয়া-দাওয়া করছে, তবুও অভ্যস্ত হওয়ার কারণে কোনরূপ দুর্গন্ধ অনুভব করছে না, গীবতের অবস্থাও ঠিক তদ্রপ। হযরত কা’ব (রাযিঃ) বলেন,__আমি কোন আসমানী গ্রন্থে পড়েছি $ ‘গীবত এমন এক জঘন্য অভ্যাস, যদি কেউ এ থেকে তওবা করে মারা যায়, তবুও সে সকলের শেষে জান্নাতে প্রবেশ করবে, আর যদি গীবতের গুনাহে লিপ্ত থেকে মারা যায়, তা’'হলে সে জাহান্নামে সর্বপ্রথম প্রবেশকারীদের মধ্যে হবে। আল্লাহ বলেন £৪ SU ESE + Jog ‘প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ।? (হুমাযাহ £ ১) অর্থাৎ,__এহেন লোকদের শাস্তি খুবই মর্মন্তদ। ‘হুমাযাহ’ অর্থ, অসাক্ষাতে নিন্দাবাদকারী আর “‘লুমাযাহ্‌’ অর্থ,_সাক্ষাতে নিন্দাবাদকারী। উপরোক্ত আয়াতখানি ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে নাযিল হয়েছে, সে আল্লাহ্র রাসূল ও সাহাবায়ে কেরামের সম্মুখে নিন্দাবাদ করতো। আয়াতখানি যদিও এক ব্যক্তিকে উপলক্ষ্য করে নাযিল হয়েছে ; কিন্ত এর উদেশ্য সকলের জন্য ব্যাপক। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ ‘তোমরা গীবত থেকে অত্যস্ত সতর্ক থাক ; পুরাপুরিভাবে তা’ পরিহার কর, কেননা, তওবা করলে তিনি ক্ষমা করে দিবেন ; কিন্ত গীবতের জন্য গীবতকৃত ব্যক্তির মার্জনা ব্যতীত আল্লাহ্‌ ক্ষমা করবেন না। অতএব, গীবত করে থাকলে প্রথমতঃ বান্দার নিকট থেকে মাফী হাসিল করা উচিত, সেই সঙ্গে কায়মনোবাক্যে আল্লাহর কাছে তওবা করা চাই, যাতে আল্লাহ্‌র হুকুমের অমান্যতাও মাফ হয়ে যায়। তাহলেই পূর্ণ মুক্তির আশা করা যেতে পারে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।