ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

১৮২ যুকাশাফাতুল-কুলুব কাছে সে কথা পৌছিয়ে চুগলখোরী করতো।’ একথা শুনে ভাই বুঝতে পারলো,--কবরে ভগ্নির আযাব কেন হচ্ছে। অতএব যে ব্যক্তি কবরের আযাব থেকে পরিত্রাণ পেতে চায়, সে যেন কখনও গীবত ও চুগলখোরীতে লিপ্ত না হয়। একদা হযরত আবুল্লাইস বুখারী (রহঃ) হজ্জের উদ্দেশে সফরে বের হলেন। সঙ্গে ছিল তীর দু'টি মাত্র দেরহাম। তিনি কসম খেয়ে প্রতিজ্ঞা করলেন,--‘হঙ্জের এই পবিত্র সফরে বাড়ীতে ফেরা পর্যন্ত সময়ের কোন এক মুহূর্তেও যদি আমি দোষ-চর্চায় লিপ্ত হই, তা’ হলে অবশ্যই আমি উক্ত দুই দেরহাম আল্লাহ্‌র রাস্তায় খয়রাত করে দিবো!’ তার প্রতিজ্ঞা এতোই দৃঢ় ছিল যে, তিনি হজ্জের সম্পূর্ণ সফর সৃূচারুরূপে সম্পন্ন করে বাড়ী ফিরে এলেন এবং তার দেরহাম দু'টি পকেটেই রয়ে গেল। অর্থাৎ,_এই দীর্ঘ সফরে তিনি কারও গীবতে লিপ্ত হন নাই। হযরত ইবনে দীনারকে গীবতের ব্যাপারে উক্তরূপ দৃঢ় প্রতিজ্ঞা করার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন $ ‘আমার বিশ্বাস যে, একশতবার ব্যভিচার করা যত জঘন্য, একবার গীবত করা তার চাইতে অধিকতর জঘন্য। আবু হাফ্‌স কবীর (রহঃ) বলেন,-_-'এক রমযান মাস রোযা না রাখা এতটুকু জঘন্য নয়, যতটুকু জঘন্য একজন লোকের গীবত করা।’ তিনি আরও বলেছেন $ ‘যে ব্যক্তি কোন আলেম বা ধর্মজ্ঞানী লোকের গীবত করবে, সে ক্কিয়ামতের দিন এভাবে উতখিত হবে যে, তার মুখমগুলে লেখা থাকবে $ 'এ ব্যক্তি আল্লাহ্র রহমত থেকে বঞ্চিত’ হযরত আনাস (রাযিঃ) বলেন,-_-হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £$ মি'রাজের রাত্রিতে আমি এমন কিছু লোকের নিকট দিয়ে পথ অতিক্রম করেছিলাম, যারা মর্মান্তিক শাসত্তিস্বরূপ) নিজেদের মুখমণ্ডল বিরাটকায় ধারালো নখের দ্বারা আঁচড়াতে ছিল এবং গলিত পচা লাশ ভক্ষণ করছিল। জিব্রাঈলকে এদের পরিচয় জিজ্ঞাসা করলে বললেন $ ‘এরা দুনিয়াতে (অন্যের গীবত করে) মরা লাশের গোশৃ্ত ভক্ষণ করতো।' হযরত হাসান (রাযিঃ) বলেন,-_-"দেহের জন্য দুম্বল (মারাত্মক ফোঁড়া) যতটুক্‌ ক্ষতিকর, মু’মিন ব্যক্তির জন্য অপরের গীবত করা তদপেক্ষ বহুগুণ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।