টা মুকাশাফাতুল-ক্লুব মোচন হবে না। গীবতকারী ব্যক্তির উদাহরণ হচ্ছে, __যেমন কোন ব্যক্তি তোপ বা আগ্নেয়ান্ত্রের দ্বারা চক্ষু বন্ধ করে চতুদিকে গোলা-বারুদ ছুঁড়ছে। বস্তুতঃ এভাবেই সে স্বীয় পুণ্য ও নেক আমলকেও ধ্বংস করছে। আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন গীবতকারী ব্যক্তিকে জাহান্নামের পুলের উপর দাড় হতে বিমুক্ত না হয়। হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ ‘গীবত হচ্ছে কারো অসাক্ষাতে তার সম্পর্কে এমনসব কথাবার্তা বলা, যেগুলো শুনলে সে অপছন্দ করবে।’ এসব দোষচর্চা সে ব্যক্তির দেহ, বংশ, কথা, কাজ, ধর্ম, দুনিয়া, আখেরাত, এমনকি তার পোষাক_পরিচ্ছদ এবং আরোহণের জস্তর সাথে সম্পর্কিত হলেও তা’ গীবত বলে পরিগণিত হবে। আদৰ্শ পূর্বসুরীদের একজন বলেছেন,__যদি এ কথা বলা হয় যে, অমুক ব্যক্তির গায়ের পোশাকটি লম্বা অথবা খাটো, তা’ হলে এটাও গীবতের মধ্যে গণ্য করা হবে। অতএব ব্যক্তির পোশাক সম্পর্কে এতটুকু বলার দ্বারা যদি গীবত হয়, তা’ হলে স্বয়ং ব্যক্তির দোষচর্চা ও সমালোচনা করা কত জঘন্য ও মারাত্মক হবে! বর্ণিত আছে,-_একদা বেটে একজন মহিলা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কোন প্রয়োজনে উপস্থিত হয়। প্রয়োজন শেষে মহিলা বিদায় নেওয়ার পর হযরত আয়েশা (রাযিঃ) বললেন, ‘মহিলাটি কি বেটে!’ হুযুর বললেন $ ‘হে আয়েশা! এ দ্বারা তুমি সেই মহিলার গীবত করলে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ ‘তোমরা অপরের গীবত করা থেকে সর্বদা নিজেকে খধাচাতে চেষ্টা কর। কারণ, গীবতের ভিতর তিনটি মারাত্মক আপদ রয়েছে £ এক, গীবতকারী ব্যক্তির দো'আ কবুল হয় না। দ্বিতীয়, তার কোন নেক আমল আল্লাহ্র কাছে গ্রহণযোগ্য হয় না। তৃতীয়, তাকে অসংখ্য পাপরাশির বোঝা বহন করতে হয়!’ হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ কিয়ামতের দিন চুগলখোর ব্যক্তির অবস্থা নিকৃষ্টতম হবে, দুনিয়াতে সে কিছু লোকের কাছে এক প্রকার বলতো, অন্যদের কাছে সে পূর্বের বিপরীত বলে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।