ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

হতো যেন একটি প্রোথিত স্তম্ভ দাড়িয়ে আছে।’ কোন কোন সাহাবীর নামাযের অবস্থা এই ছিল যে, যখন রুকুতে যেতেন, তখন এমন অনড় ও শাস্ত হতেন, যেন পাখীরা জড়-পাথর মনে করে তাদের পিঠের উপর এসে বসে পড়বে। বস্তুতঃ শরীয়তের হুকুম ছাড়াও সরল স্বভাব ও যুক্তির তাগিদও তাই ; পার্থিব রাজদরবারে উপস্থিত হলে যদি সুশান্ত ও বিনয়ী থেকে সেই দরবারের যথার্থ মর্যাদা পালন করা হয়, তা’ হলে মহান রাব্বুল- আলামীনের পবিত্র দরবার সেজন্য অধিকতর যোগ্য, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। পবিত্র তাওরাত গ্রন্থে আছে,__‘হে আদম সন্তান! আমার সম্মুখে যখন দণ্ডায়মান হও, তখন বিনয়ের সাথে এবং ক্রন্দনরত অবস্থায় দণ্ডায়মান হও। কেননা আমি আল্লাহ্‌ তোমার প্রভু ; আমি তোমার অস্তর থেকেও তোমার অধিক নিকটবর্তী’ একদা হযরত উমর (রাযিঃ) মিষ্বরে বসে জনসমক্ষে বক্তব্য রেখে বলেছেন, বহু লোক এমন রয়েছে, যারা ইসলামের উপর জীবন অতিবাহিত করে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে ; তবুও তারা নিজেদের নামায ঠিক করতে পারে নাই। অর্থাৎ,__খুশু-খুজু ও হুযুরে ক্কাল্বের অভাবে নামাযে তারা প্রাণবস্ততা আনতে পারে নাই। হযরত আবুল-আলিয়া (রহঃ)-কে নিম্নের এ আয়াতটির ব্যাখ্যা জিজ্ঞাসা করা হয়েছিল ৪ RS HED BAN NEALE ‘যারা তাদের নামায সম্বন্ধে বে খবর।’ (মাউন $ ৫) তিনি বলেছেন £ অত্র আয়াতে ওইসব লোকদেরকে উদ্দেশ্য করা হয়েছে, যারা নিজেদের গাফিলত ও অমনোযোগের কারণে নামাযে রাকাতের সংখ্যা ভুলে যায় ; স্মরণ থাকে না যে, দুই রাকাত পড়েছে কি তিন রাকাত। হযরত হাসান (রাযিঃ) বলেন £ উক্ত আয়াতে ওইসব লোককে উদ্দেশ্য শব্দটির এটাই মর্ম। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।