ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

সত্তার কসম করেছি যে, আমাকে যে স্মরণ করবে আমি তাকে স্মরণ করবো ; কিন্তু অবাধ্য ও না-ফরমান লোকেরা যদি তওবা না করে আমাকে স্মরণ করে বা যিক্‌রে মগ্ন হয়, তা’ হলে আমি তাদেরকে লা’নত ও অভিশাপের সাথে স্মরণ করবো।’ এখানে প্ৰণিধানযোগ্য যে, উপরোক্ত অভিশাপের সম্পর্ক ওইসব লোকের সাথে, যারা আল্লাহ্র না-ফরমান বটে ; কিন্তু তার স্মরণ হতে গাফেল নয়। সুতরাৎ এ থেকে অনুমান করা যায় যে, আল্লাহ্র যিক্র হতে গাফলতি ও অবাধ্যতা উভয়টা একত্রিত হলে, অবস্থা আরও কত মারাত্মক রূপ ধারণ করবে। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই এ কথা বলেছেন যে, “দুনিয়াতে যে ব্যক্তির নামায যেরূপ হবে ; খুশু-খুজু, হুযুরে কালৃব ও স্বাদ-আস্বাদের দৃষ্টিতে, কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা তাকে সেই অনুপাতে আরাম- আয়াশে হাশরের ময়দানে উঠাবেন!' একদা হুযুর আকরাম সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে, এক ব্যক্তি নামাযরত অবস্থায় দাড়ি সঞ্চালন করছে। তখন তিনি বলেছেন যে, এই ব্যক্তির অস্তরে যদি খুশু-খুজু ও হুযুরে ককালব থাকতো, তা’ হলে তার অঙ্গ-প্রত্যঙ্গও শাস্ত থাকতো। বস্তুতঃ যে নামাযে খুশু-খুজু থাকে না, সেই নামায আল্লাহ্‌ তা'আলা কবুল করেন না।’ এজন্যেই আল্লাহ্‌ তা'আলা পবিত্র:কুরআনের বিভিন্ন আয়াতে নামাযে একাগ্রতা ও হুযুরে ক্কালবের প্রশংসা করেছেন। জনৈক তত্বজ্ঞানী বলেছেন £ ‘নামাযী লোকের অভাব নাই ; কিন্ত মনোযোগ ও হুযুরে ক্কালব সহকারে নামায পাঠকারী খুবই কম। হজ্জ্ব পালনকারী বনু আছে ; কিন্ত হচ্ছে মাবরর ক'জন করেছে ; দুনিয়াতে বহু রকমের পাখী আছে ; কিন্ত বুলবুল পাখী খুবই বিরল’ বস্তুতঃ বিনয় ও একাগ্রতা প্রকাশের জন্য নামাযের চেয়ে উত্তম বস্তু আর নাই। এই বিনয় ও একগ্রতার দ্বারা নামায আল্লাহ্র দরবারে কবূলিয়তের মর্যাদায় পৌছতে সক্ষম হয়। নতুবা যে নামাযে একাগ্রতা ও হুযুরে ক্কালব নাই, তা’ হয় কেবল দায়সারা নামায ; ফরযিয়তের দায়িত্ব চুকানোর জন্য তা’ হয়ে থাকে। এরূপ নামায়ের দ্বারা কবুলিয়তের মর্যাদা লাভ হয় না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।