যুকাশাফাতুল-কুলূব ১৭৩ নামাযের যতটুকু অংশ নিষ্ঠা, একাগ্রতা ও উপলব্ধি সহকারে আদায় করে, ততটুকু অৎশেরই সে সওয়াবপ্রাপ্ত হবে ; অতিরিক্ত নয়! আল্লাহ্র যথার্থ পরিচয়-প্রাপ্ত আরিফগণ বলেছেন ঃ চারটি বিষয়ের সমন্বয়ে নামায পরিপূর্ণ হয়। এক, যথার্থ উপলব্ধি ও মনোযোগ সহকারে নামায আরম্ভ করা। দুই, লজ্জা ও অনুতাপ সহকারে দাড়ান। তিন, শ্রদ্ধা ও ভক্তি সহকারে নামায আদায় করা। চার,ভয় ও আশংকা সহকারে নামায সমাপ্ত করা।’ এক বুযুর্গ বলেছেন, “যে নামাযে আল্লাহ্র সম্মুখে নিজের বিনয় ও বন্দেগীর বিকাশ না হয়, মূলতঃ সেই নামায দুরস্ত হয় না! হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ ‘বেহেশতে ‘আল- আফ্যাহ্ (প্রশস্ত)’ নামক একটি ঝর্ণা আছে। আল্লাহ্ তা'আলা সেই ঝর্ণার ধারে বেহেশ্তবাসীদের উপভোগের জন্য যাফরান দ্বারা অসংখ্য ‘যাফরানী হুর’ সৃষ্টি করে রেখেছেন। এরা মুক্তার দানা ও পদ্মরাগ মনির দ্বারা খেলা- ধূলা করে এবং সত্তর হাজার ভাষায় আল্লাহ্ তা'আলার গুণ-কীর্তন করে। তাদের কণ্ঠস্বর হযরত দাউদ (আঃ)-এর কণ্ঠস্বরের চাইতেও বেশী আকর্ষণীয় ও মুগ্ধকর। তারা বলে,_-‘'আমরা ওইসব লোকের জন্য যারা খুশু-খুজু ও হুযুরে কলবের সাথে নামায আদায় করে।’ অতঃপর আল্লাহ্ তা'আলা বলেন,-_অবশ্যই আমি তাদেরকে জান্নাত দান করবো এবং আমার দীদার নসীব করবো!’ বর্ণিত আছে,-_আল্লাহ্ তা'আলা হযরত মূসা আলাইহিস সালামের নিকট ওহী পাঠিয়েছিলেন,_হে মূসা! তুমি যখন আমাকে স্মরণ করো এবং আমার যিক্রে মগ্ন হও, তখন তোমার বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ যেন অকেজো ও অবসাদ- গ্রস্ত হয়ে যায় আর অস্তর যেন নিষ্ঠা, একগ্রতা ও হুযুরে ক্কালবের দ্বারা আবাদ হয়ে যায়। অনুরূপ যখন তুমি আমার যিক্রে মগ্ন হও, তখন তোমার নেহায়েত বিনয়ের সাথে দাসানুদাসের ন্যায় থাক। ভীত-শঙ্কিত অস্তঃকরণ এবং মিথ্যার কলুষ হতে মুক্ত জিহ্বার দ্বারা মোনাজাত কর!’ রেওয়ায়াতে আছে,-_আল্লাহ্ তা'আলা হযরত মুসা (আঃ)-এর নিকট (আরও) ওহী পাঠিয়েছেন,__'হে মূসা! তোমার উম্মতের অবাধ্যদের বলে দাও, তারা যেন আমাকে স্মরণ না করে। কেননা, আমি আমার নিজের. www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।