যুকাশাফাতুল-কুল্ব ১৭১ আমলের জন্য মাপকাঠি স্বরূপ ; যার ফরয নামায পরিপূর্ণ থাকবে, তার অবশিষ্ট আমলও পরিপূর্ণ প্রতীয়মান হবে।’ হযরত বুরাইদ রাক্কাশী (রহঃ) বলেন,__'বস্তুতঃ হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামমের নামায ছিল সম্পূর্ণ নিখুত, সুন্দর ও আদর্শ!’ হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ৫ ‘দুই ব্যক্তি একই সাথে নামাযে দাড়িয়েছে, উভয়ের রুকু-সিজদা দৃশ্যতঃ একই ; কিন্ত তাদের প্রত্যেকের মধ্যে যমীন ও আসমানের প্রভেদ থাকে।’ বস্তুতঃ এ প্রভেদ নামাযে খুশু-খুজু ও হুযুরে ক্কাল্বের পার্থক্যের কারণেই হয়ে থাকে! হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ ‘ক্বিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা ওইসব লোকের প্রতি অনুগ্রহের দৃষ্টি করবেন না, যারা নামাযের রুকু-সিজদায় কোমর সোজ্ঞা করে না!’ তিনি আরও ইরশাদ করেছেন £ ‘যে ব্যক্তি নিয়মিত উযূ করে পরিপূর্ণ রুক্-সিজদা ও খুশু-খুজু সহকারে সঠিক সময়ে নামায আদায় করে, তার নামায আল্লাহ্র দরবারে কবুল হয়। কবুলিয়তের জন্য যখন উধর্ব আকাশে আরোহণ করতে থাকে, তখন তা’ উজ্জ্বল জ্যোতির্ময় দেখায় এবং বলতে থাকে,-_'হে নামাযী ! তুমি আমাকে যেমন হেফাযত করেছো, আল্লাহ্ পাকও তোমাকে হেফাযত করুন! পক্ষান্তরে, যে ব্যক্তি অপূর্ণ উযু, অপূর্ণ রুকু- তার নামায আল্লাহ্র দরবারে কবুল হয় না ; বরং তা’ উধর্বারোহণের সময় বিশ্রী কালো বর্ণ ধারণ করে এবং বলতে থাকে,-_-‘খোদা তোমাকে ধ্বংস করুন, যেভাবে আমাকে তুমি ধ্বংস করেছো।’ অতঃপর আল্লাহ্র ইচ্ছানুযায়ী এক জায়গায় পৌছলে সেই নামাযকে ছেঁড়া কাপড়ের মত গুজা দিয়ে রেখে দেওয়া হয়!’ ওয়াসাল্লাম ইরশাদ করেন,--"নিক্ষ্টতম চোর হচ্ছে ওই ব্যক্তি, যে নামাযে চুরি করে।' হযরত ইবনে মাসউদ (রাযিঃ) বলেন,--'বস্তুতঃ নামায হচ্ছে নিক্তি স্বরূপ ; যে ব্যক্তি পুরাপুরি পরিমাপ করবে সেই পুরাপুরি পাবে আর যে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।