ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় $ ১৯ নামাযে খুশু-খুজু বা হুযুরে ক্কাল্ব আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন,_'ইয়া রাসূলাল্লাহ! আমি আসমানে একজন অতি সম্মানিত ফেরেশ্তা দেখেছি, ঘিরে বসে আছে ; সকলেই তার খেদমতে নিয়োজিত। এ ফেরেশ্তার প্রতিটি নিঃশ্বাস থেকে আল্লাহ্‌ তা'আলা এক একজন ফেরেশতা সৃষ্টি করেন। কিন্তু বসে বসে কাদছেন এবং তার সুন্দর ডানাগুলো ভেঙ্গে একাকার হয়ে গেছে। আমাকে দেখে তিনি বললেন $ ‘হে জিব্‌রাঈল! তুমি কি আমার জন্য আল্লাহ্‌র কাছে সুপারিশ করবে?’ আমি তার এ করুণ অবস্থার কারণ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন,--‘হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি'রাজের রাত্রিতে আমার পার্থ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন; তখন আমি তার অভিবাদনে না দাড়িয়ে পালঙ্কের উপরেই বসা ছিলাম। আমার এই অবহেলার কারণে আল্লাহ্‌ তা'আলা আমাকে এ শাস্তি দিয়েছেন।’ হযরত জিবরাঈল বলেন $ ‘অতঃপর আমি তার জন্য আল্লাহ্র দরবারে কান্নাকাটি করে সুপারিশ করলাম।’ তখন আল্লাহ্‌ তা'আলা বললেন $ ‘হে জিব্রাঈল! আমি তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে পারি, যদি সে আমার প্রিয় হাবীবের উপর দরূদ শরীফ পাঠ করে।’ অতঃপর হয়েছেন।’ হাদীস শরীফে আছে,--"ক্রিয়ামতের দিন সর্বপ্রথম নামাযের হিসাব লওয়া হবে। নামায যদি গ্রহণযোগ্য হয়, তা’ হলে অপরাপর আমলও গ্রহণযোগ্য হবে। নতুবা তার নামাযের সঙ্গে অন্যান্য সকল আমলও প্রত্যাখ্যান করা হবে।’ হাদীসে আরও আছে,-_'বস্তুতঃ ফরয নামায হচ্ছে অন্যান্য সকল www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।