ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

১৬৬ যুকাশাফাতুল-কুল্ব সুতরাং দুনিয়ার মাখ্‌লুকের প্রতি তোমরা দয়া ও অনুগ্রহ প্রদর্শন কর, তা'হলে উধ্বজগতের সকলেই তোমাদের প্রতি অনুগ্রহ করবে! হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন $ ‘যে ব্যক্তি অন্যের প্রতি দয়া করে না, সে অন্য কারও দয়া পায় না। অনুরূপ যে অপরকে ক্ষমা করে না, সে কারও ক্ষমা পায় না! হযরত মালেক ইবনে আনাস (রাযিঃ) বলেন,--রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ ‘মুসলমানদের হক চারটি। এক, সৎ ও পুণ্যবান লোকদের সাহায্য-সহযোগিতা করা। দুই, পাপী ও অপরাধী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তিন, অসুস্থ ব্যক্তির সেবা- শুশ্রযা করা। চার, পাপ থেকে তওবাকারী ব্যক্তিকে ভালবাসা! একদা হযরত মূসা আলাইহিস্‌ সালাম আরজ করেছেন £$ ‘ইয়া রব্ব! আপনি আমাকে কোন্‌ বিষয়টির কারণে বিশিষ্ট বন্ধুরূপে গ্রহণ করেছেন?’ আল্লাহ্‌ তা'আলা বললেন $ ‘আমার সৃষ্টির প্রতি তোমার দয়া ও অনুগ্রহের কারণে ৷ হযরত আববুদ্দারদা (রাযিঃ) সম্পর্কে বর্ণিত আছে,_-তিনি শিশু-বাচ্চাদের পিছনে পিছনে যেতেন এবং তাদের কাছ থেকে ধৃত বন্দী পাখী খরিদ করে মুক্ত করে আকাশে ছেড়ে দিয়ে বলতেন, ‘হে পাখী! যাও দীর্ঘদিন বেচে থাক! : হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ৫৪ ‘মুসলমানদের পারস্পরিক সহানুভূতি, সৌহার্দ্য ও ভালবাসার উদাহরণ হচ্ছে একটি দেহ। দেহের যে-কোন একটি অঙ্গ পীড়িত হলে গোটা দেহটি পীড়িত হয়, জরাগ্রস্ত হয় এবং বিনিদ্র রাত্রি যাপন করে। অনুরূপ যে কোন একজন মুসলমানের দুঃখ-যাতনায় সকল মুসলমান জর্জরিত হবে! বনী ইসরাঈল গোত্রের একজন আবেদ লোক একটি জনপদ দিয়ে পথ জ্বালায় অস্থির দেখে অত্যন্ত আবেগাপ্লুত হয়ে মনে মনে আরজু-আকাংখা করেছিলেন,_‘হায় ! আজকে যদি আমার কাছে এদের ক্ষুধা নিবারণের পরিমাণ আটা থাকতো, তা’হলে আমি তৎসমুদয় এদেরকে দান করতাম, তারা তৃপ্ত হয়ে খেতো।’ আল্লাহ্‌ তা'আলা তৎকালীন নবীর কাছে ওহী পাঠালেন $ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।