ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

১৬৪ যুকাশাফাতুল- কুলুব রাসূলাল্লাহ্‌! তা’ হলে কি জীব-জানোয়ারের প্রতিও রহম করলে তাতে আমাদের জন্য সওয়াব রয়েছে?’ আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন $ ‘অবশ্যই, প্রাণীর প্রতি দয়া প্রদর্শনে আল্লাহ্‌ তা'আলা সওয়াব রেখেছেন।' হযরত আনাস (রাযিঃ) বলেন $ ‘একদা আমীরুল-মুমিনীন হযরত উমর ফারুক (রাযিঃ) লোকজনের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য গভীর রাত্রিতে একাকী খুরা-ফেরা করছিলেন। পথে এক জায়গায় মুসাফিরদের একটি কাফেলার নিকটবর্তী হলেন। তার আশংকা হলো, রাত্রিতে তাদের মাল-সামান চুরি না হয়ে যায়। এমন সময় হযরত আবদুর রহমান ইবনে আউফের সঙ্গে দেখা হয়। তিনি বললেন $ ‘আমীরুল-মুমিনীন! এতো রাত্রিতে আপনি এখানে?’ হযরত উমর বললেন $ ‘আমি এই কাফেলার পর্ম্ম দিয়ে পথ অতিক্ৰম করছিলাম, আশংকা হলো, রাত্রিতে এরা ঘুমিয়ে যাবে, এই সুযোগে তাদের মাল-সামান চুরি হয়ে যাওয়ার আশংকা আছে, তাই চল, আমরা তাদের মাল-সামান পাহারা দেই।’ অতঃপর কাফেলার নিকটবর্তী একটি স্থানে বসে উভয়েই তাদের মাল-সামান হেফাযতের জন্য সারারাত্রি পাহারা দিলেন। ফজরের সময় হযরত উমর আওয়ায দিলেন,-_'ওহে কাফেলার লোকজন ! নামাযের সময় হয়ে গেছে, তোমরা উঠ।’ যখন দেখলেন, তারা জাগ্রত হচ্ছে, তখন তিনি সেখান থেকে প্রস্থান করলেন’ বস্তুতঃ সাহাবায়ে কেরামের জীবনে রয়েছে আমাদের জন্য অসংখ্য অগণিত আদর্শ। সুতরাং আমাদের উচিত, তাদের অনুসরণ করা। আল্লাহ্‌ তা'আলা পবিত্র কুরআনে তাদের প্রশংসা করে বলেছেন ৫৪ > srr pe “PP ALA FD (তারা) নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল।’ (ফাতৃহ £ ২৯) তাদের জীবনালেখ্যে লক্ষ্য করা যায়, শুধু মুসলমানই নয়, প্রতিটি সৃষ্ট- জীবের প্রতি তারা ছিলেন দয়ার্দ্চিত্ত, সেহ-মমতাশীল। এমনকি বিধর্মী প্রজাদের প্রতিও তারা দয়া প্রদর্শন করেছেন। একদা আমীরুল-মুমিনীন হ্যরত উমর (রাযিঃ) একজন বিধর্মী প্রজাকে দেখলেন, দ্বারে দ্বারে সে ভিক্ষা করছে। লোকটি ছিল বৃদ্ধ। হযরত উমর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।