অধ্যায় £$ ১৮ স্সেহ-মমতা ও দয়ার্্রচিত্ততা হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ ‘জান্নাতে কেবল দয়ার্ছচিত্ত লোকেরাই প্রবেশ লাভ করবে!’ সাহাবায়ে কেরাম আরজ করলেন,--'ইয়া রাসূলাল্লাহ! আমরা সকলেই তো দয়ার্্রচিত্ত!” হুযুর বললেন,--‘কেবল নিজের প্রতি দয়া ও অনুকম্পা প্রদর্শনই যথেষ্ট নয় ; বরং প্রকৃত দয়া হচ্ছে, নিজের প্রতি এবং সেই সঙ্গে অপরের প্রতিও দয়ার্দ্রচিত্ত ও সহানুভূতিশীল হতে হবে।' নিজের প্রতি দয়া ও রহম প্রদর্শনের অর্থ হচ্ছে,__সমস্ত পাপকার্য পরিহার করে খালেছ তওবা করতঃ নিষ্ঠার সাথে আল্লাহ্র আনুগত্য ও ইবাদত- বন্দেগীতে লিপ্ত থেকে আখেরাতের আযাব হতে আত্মরক্ষা করা। আর অপরের উপর রহম করার অর্থ হচ্ছে, কোন মুসলমানকে কষ্ট না দেওয়া। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ TOTS SS TEES EPH Adin OP Ahad | ‘প্রকৃত মুসলমান হচ্ছে সে, যার কথায় ও কাজে অপর কোন মুসলমান কষ্ট না পায় ; বরং তার দ্বারা সকলেই শাস্তি পায়! শুধু মুসলমানই নয়, গোটা মানব বরং জীব-জত্তর প্রতিও রহম করতে হবে। হাদীস শরীফে আছে,-_কোন পথিক কঠিন পিপাসায় পতিত হয়। একস্থানে একটি কুয়া দৃষ্টিগোচর হলে, তাতে নেমে সে পানি পান করে উপরে উঠার পর দেখে, একটি কুকুর পিপাসায় কাতর হয়ে দাড়িয়ে আছে এবং পিপাসার আতিশয্যে জিহ্বা বের করে রেখেছে। পথিক ভাবলো, পিপাসায় আমার যে অবস্থা হয়েছিল, এটিরও তো অনুরূপ অবস্থা হয়েছে। একথা ভেবে সে নিজের পা থেকে চামড়ার মোজা খুলে তাতে পানি ভরে কুকুরটিকে পান করালো! আল্লাহ্ তা'আলা পথিকের এই কাজটিকে পছন্দ করলেন এবং তাকে মা’ফ করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন £ ‘ইয়া www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।