১৬২ যুকাশাফাতুল_কুল্ব তোমরা যা ইচ্ছা, আমার কাছে চাও, তোমার মর্যাদা আমার কাছে কোন এবং তোমার অস্তরের অতি নিকটবর্তী। হে আমার ফেরেশ্তারা! তোমরা সাক্ষী থাক, আমি তাকে মা’ফ করে দিলাম !' হযরত যুমূন মিসরী (রহঃ) বলেন,--আল্লাহ্ তা'আলার বন্ু বান্দা এমন আছে, যারা জীবনে প্রথমতঃ পাপের বৃক্ষ রোপন করেছে; অর্থাৎ,__জীবনে বহু গুনাহ্ করেছে। পরবর্তীতে অতীত কৃতকর্মের উপর লজ্জিত ও অনুতপ্ত হয়ে পাপবৃক্ষে প্রচুর পরিমাণে তওবার পানি সিঞ্চন করেছে। অতঃপর সেই বৃক্ষে স্বীয় অতীত জীবনের উপর দুঃখ ও আক্ষেপের ফল দেখা দিয়েছে। এখন উন্মাদনা ব্যতিরেকেই তারা আল্লাহ্র পাগল। বড় জ্ঞানী ও বিবেকবান হওয়া সত্বেও লোকেরা তাদেরকে নির্বোধ জ্ঞান করে। অথচ তারা আল্লাহ্র আরেফীন ও যথার্থ পরিচয়প্রাপ্ত। তারা অন্তরের স্বচ্ছতা ও নিষ্কলুষতার জন্য ক্চ্ছ-সাধনার অমৃত পান করেছে। সীমাহীন কষ্ট ও দুঃখ-যাতনা ব্রদাশৃত করেছে। ফলে, তাদের অস্তর আসমানী পরিবেশে ‘স্বচ্ছ’ স্বীকৃত হয়েছে। তাদের ধ্যান ও ভাবনা আল্লাহ্র মহামহিয়ান দরবার পর্যন্ত পৌছতে সক্ষম হয়। তারা লজ্জা ও অনুতাপের পত্র-পল্পবিত ছায়ায় বিচরণ করে। তারা স্বীয় আমল-নামাতে নিজেদের গুনাহ্ স্বচক্ষে প্রত্যক্ষ করার পর অনুতপ্ত ও বিনয়াবনত অস্তরে আল্লাহ্র দরবারে ক্ষমাপ্রার্থী হয়েছে। ফলে, আল্লাহ্ তাদেরকে ক্ষমা করেন। অতঃপর তারা ‘তাকওয়া’ ও খোদাভীতির সিড়িতে আরোহণপূর্বক বুযুগীর উচ্চতর মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। পার্থিব স্বার্থ বিসর্জন দেওয়ার তিক্ততা তাদের নিকট মিষ্ট অনুভূত হয়। শক্ত বিছানা তাদের গাত্রে নরম ও মোলায়েম বোধ হয়। চরম-সাধনার ফলশ্রুতিতে তারা মুক্তি ও পরিত্রাণের রশি ধারণ করতে পূর্ণ যোগ্যতা অর্জন করেছে। তাদের রূহ্ অতি উচ্চতায় ভ্রমন করে এবং নায-র্নেআমতের সুশোভিত বাগিচায় বিচরণ করে। এভাবে তারা চরম ও পরম ইয্যতের মর্যাদায় চিরদিনের জন্য অধিষ্ঠিত হয়। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।