ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

i মুকাশাফাতুল-কুুব যুবক! তোর ধ্বংস হোক, মহাবিচারকের (আল্লাহ্র) প্রতি কি তোর কোন ভয় নাই, তিনি মজলূমের পক্ষ হয়ে জালেমের প্রতিশোধ নিবেন ; তুই আমাকে অগণিত মৃতের সম্মুখে লজ্জিত করলি এবং আল্লাহ্‌র সম্মুখে আমাকে না-পাক অবস্থায় দাড় করালি।’ একথা শুনে হুযুর সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম শীঘ্ত তার গর্দান ধরে বের করে দিলেন এবং বললেন ঃ ‘হে ফাসেক! তুই তো জাহান্নামের উপযুক্ত কাজ করেছিস।’ অতঃপর যুবক আল্লাহ্‌র দরবারে তওবা করতে করতে বের হয়ে গেলো। দীর্ঘ চল্লিশ রাত্র সে একাধারে আল্লাহ্র কাছে অনুতাপ ও কান্নাকাটি করার পর আসমানের দিকে মাথা উঠিয়ে বললো,--‘ওগো খোদা! মুহাম্মদ, আদম ও ইব্রাহীমের খোদা! যদি তুমি আমাকে মা’ফ করে দিয়ে থাকো, তা’ হলে এ খবর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরামকে জানিয়ে দাও। আর যদি আমাকে মা'ফ না করে থাকো, তা’ হলে আকাশ থেকে অগ্নি বর্ষণ করে আমকে জ্বালিয়ে দাও এবং আখেরাতে তোমার আযাব থেকে রক্ষা কর।’ অতঃপর হযরত নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খেদমতে জিব্রাঈল (আঃ) উপস্থিত হয়ে বললেন £ ‘ইয়া রাসূলাল্লাহ্‌ ! আপনার রবব আপনাকে সালাম জানিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন যে, দুনিয়ার সমস্ত মাখলুক কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ্‌ পাক সৃষ্টি করেছেন?’ হুযুর বললেন $ ‘আল্লাহ্‌ তা'আলা আমাকে এবং সমস্ত জগতকে সৃষ্টি: করেছেন এবং তিনিই সকলের রিযিকদাতা।’ হযরত জিব্রাঈল (আঃ) বললেন $ ‘আল্লাহ্‌ তা'আলা বলছেন যে, তিনি সেই যুবককে ক্ষমা করে দিয়েছেন।’ অতঃপর হুযুর সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডেকে উক্ত সুসংবাদ শুনিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস্‌ সালামের যুগে জনৈক ব্যক্তির অবস্থা এই ছিল যে, সে তওবার উপর অটল থাকতে পারতো না। যখনই তওবা করতো, পরক্ষণেই সে তার বিপরীত কার্যে লিপ্ত হয়ে যেতো। বিশ বছর পর্যস্ত তার এই অবস্থা বলবৎ ছিল। আল্লাহ্‌ তা'আলা হযরত মুসা আলাইহিস্‌ সালামের নিকট ওহী পাঠালেন ঃ ‘হে মুসা! আমার এই বান্দাকে বলে দাও যে, আমি তার প্রতি অসস্তষ্ট ও রাগান্বিত।’ মূসা (আঃ) তাকে এই সংবাদ পৌছিয়ে দিলেন। সে খুবই চিন্তিত ও বিষন্ন হয়ে বিজন প্রাস্তরে চলে গেলো www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।