যুকাশাফাতুল-কুলুব ১৫৫ হযরত সায়ীদ ইবনে মুসাইয়্যাব (রহঃ) বলেন £5 CES ১7/22 (আল্লাহ্ তা'আলা অবশ্যই তার দিকে প্রত্যাবর্তনকারীদেরকে ক্ষমা করেন) এই আয়াতটি এরূপ ব্যক্তি সম্পর্কে নাযিল হয়েছে, যে পাপকার্য করার পর তওবা করে, আবার পাপে লিপ্ত হয় আবার তওবা করে। হযরত ফুযাইল (রহঃ) বলেন $ ‘আল্লাহ্র ফরমান রয়েছে যে, পাপী লোকদেরকে সুসংবাদ শুনিয়ে দাও যে, তাদের তওবা কবুল হবে, আর পরম পুণ্যবানদেরকে (ছিদ্দীকীন) ছঁশিয়ার করে দাও যে, যদি তাদের হিসাব লওয়া হয়, তা’ হলে তারা শাস্তির যোগ্য হবে। হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলেন £$ ‘যে ব্যক্তি পাপের কথা স্মরণ করে দুঃখিত হয় এবং আল্লাহ্র ভয়ে শঙ্কিত হয়, তার পাপ আমলনামা থেকে মিটিয়ে দেওয়া হয়।' একদা এক বুযুর্গ থেকে একটি পাপকার্য সংঘটিত হয়ে যায়। তখন আল্লাহ্ তা'আলা তাকে বললেন, পুনরায় যদি এমন হয়, তা’ হলে আমি তোমাকে শাস্তি দিবো। তিনি আরজ করলেন,--'আয় পরওয়ারদিগার ! আপনি এক মাখলুক। সুতরাং আপনার ইযযতের কসম, যদি আপনি দয়া করে আমাকে পুনরায় গুনাহে লিপ্ত হওয়া থেকে রক্ষা না করুন, তা’ হলে আমার নিজ ক্ষমতায় গুনাহ্ থেকে বাঁচা সম্ভব নয়।’ এ কাকুতির ফলে অল্লাহ্: তা'আলা তাকে গুনাহ্ থেকে বাঁচিয়ে রেখেছেন। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)-কে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, ‘একজন পাপী লোক তওবা করতে চায়, তার তওবার কোন অবকাশ আছে কি?’ একথা শুনে হযরত ইবনে মাসউদ (রাযিঃ) স্বীয় চেহারা অন্য দিকে ফিরিয়ে নিলেন। কিছুক্ষণ পর তার দিকে তাকিয়ে অশ্রুসিক্ত নয়নে বললেন £$ ‘জান্নাতের বহু দরজা আছে সেগুলো সময় সময় খোলা হয় এবং বন্ধ করা হয় ; কিন্ত একমাত্র তওবার দরজাটি কখনও বন্ধ করা হয় না ; বরং সর্বদা সেখানে একজন ফেরেশতা মোতায়েন করে রাখা হয়েছে। সুতরাং তোমরা নেক আমল ও ইবাদতের ব্যাপারে কখনো নিরাশ হয়ো না! বনী ইসরাঈল গোত্রে একজন যুবক ছিল। দীর্ঘ বিশ বছর সে আল্লাহ্ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।