A সুকাশাফাতুল-ক্লুব BE Ge GO MR et Ha. er 4 OEE NE CELE ET EOI ‘রাত্রিতে যে পাপে লিপ্ত হয়েছে, তার গুণাহ্মাফীর জন্য আল্লাহ্ তা'আলা হস্ত প্রসারিত করে তাকে সারাদিন ডাকতে থাকেন। আর দিবসের পাপাচারীকে তওবার জন্য সারারাত্র ডাকতে থাকেন। এভাবে মাগরিব থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ্র ডাক অব্যাহত থাকে!’ হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন $ ‘কখনও এমন হয় যে, বান্দা গুনাহ্ করে এবং গুনাহের কারণেই সে জান্নাত লাভের সুযোগ পায়৷’ জিজ্ঞাসা করা হলো,-_'ইয়া রাসূলাল্লাহ্! এটা কি করে সম্ভব?’ হুযুর সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম বললেন $ ‘উক্ত গুনাহের কারণে সে লজ্জিত ও অনুতপ্ত হয়, সর্বদা তা’ থেকে দূরে থাকে-_এভাবে কৃত পাপের তওবা তাকে জান্নাতে পৌছিয়ে দেয়৷’ তিনি আরও ইরশাদ করেছেন ৪ eM AE >“, RE AE > SAS ‘লজ্জা ও অনুতাপ বান্দার গুনাহের ক্ষতিপূরণ করে দেয়! বর্ণিত আছে,__'একদা একজন হাবশী লোক হুযুরকে জিজ্ঞাসা করেছে, ‘ইয়া রাসূলাল্লাহ! আমি যখন ইবাদত করি, তখন কি আল্লাহ্ তা'আলা আমাকে দেখেন? হুযুর বললেন £ ‘অবশ্যই দেখেন।’ এ কথা শুনে লোকটি সজোরে এক চিৎকার দিল। পরক্ষণেই দেখা গেল তার প্রাণবায়ু নির্গত হয়ে গেছে। শয়তান ইবলীস অভিশপ্ত হওয়ার পর আল্লাহ্র কাছে কিছুকাল হায়াত প্রার্থনা করেছিল। অতঃপর আল্লাহ্ তা'আলা তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। তখন সে বলেছিল,__‘হে আল্লাহ্ ! তোমার ইয্যতের কসম, বনী হতে বিমুখ করে রাখবো।' আল্লাহ্ তা'আলা বলেছেন £ ‘আমার ইয্যত ও পরাক্রমশীলতার কসম, প্রতি মুহূর্তে আমি বনী আদমের জন্য তওবার দরজা খোলা রাখবো!’ হাদীস শরীফে আছে,--‘নেক আমল পাপকে এমনভাবে মোচন করে দেয়, যেমন পানি ময়লা-কদর্যকে দূর করে দেয়৷’ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।