ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

যুকাশাফাতুল কুলু ১৫৩ পারে না ; আর তথায় পড়ে থাকলে খাদ্য বিহনে তার মৃত্যুবরণ করতে হবে, অধিকস্ত প্রখর-রোৌদ্রের প্রাণাস্তকর তাপ তো আছেই। লোকটি এই অপেক্ষায় নিদ্ৰিত হয়ে পড়লো। অতঃপর হঠাৎ নিদ্রা হতে উঠে দেখলো, তার আরোহণের উটটি খাদ্যসম্তার সহ তার শিয়রে দাঁড়িয়ে আছে। এইরূপে নিরাশার আঁধারে আশার আলো দেখতে পেয়ে তখন এ লোকটির যেমন আনন্দের সীমা থাকবে না, তদ্রপ কোন বান্দা পাপের পথ হতে দ্বীনের পথে ফিরে এসে তওবা করলে আল্লাহ্‌ তা'আলা তদপেক্ষা অধিক আনন্দিত হয়ে থাকেন’ হযরত হাসান (রাযিঃ) থেকে বর্ণিত,__যখন আল্লাহ্‌ তা'আলা হযরত আদম আলাইহিস্‌ সালামের তওবা কবুল করলেন, তখন ফেরেশ্তাগণ তাঁকে মুবারকবাদ দিলো। এই সুবাদে জিব্রাঈল ও মীকাঈল আলাইহিমাস্‌ সালামও এসে বললেন $ ‘আল্লাহ্‌ তা'আলা আপনার তওবা কবুল করেছেন ; আপনার মনের আকাংখা পূর্ণ হয়েছে, চক্ষু জুড়িয়েছে।' হযরত আদম (আঃ) বললেন $ ‘হে জিব্রাঈল! এখন তওবা কবুলের পর কি জানতে পারি যে, আমার মকাম ও অবস্থান কোন পর্যায়ে?’ তখন ওহী আসলো £$ ‘হে আদম! তোমার আওলাদ ও সস্তান-সস্ততির জন্য আমি দুঃখ-ক্লেশ ও যাতনা-সাধনা অবধারিত করে দিয়েছি, আর তোমার সূত্রে তারা ‘তওবা’ উত্তরাধিকারে প্রাপ্ত হবে। তাদের যে-কেউ আমার কাছে তওবা করবে, আমি অবশ্যই তা’ কবূল করবো, তাদের গুনাহ্‌ মাফ করে দিবো ; এ ব্যাপারে আমি কোনরূপ কৃপণতা করবো না। কেননা আমার নিকটবর্তী। হে আদম ! তওবাকারী ব্যক্তিকে আমি হাশরের ময়দানে এভাবে উদিত করবো যে, সে আনন্দভরে হাসতে থাকবে, তার প্রার্থনা আমি কবূল করবো!’ হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ৪ পাপ 2 -) লা EAE RE RET Yh ECE TE ose bt G29 50 Nl i www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।