ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

F-Sdilh A bt Sek 0 পরিপূর্ণ গুণাবলীর অধিকারী, সততা ও মহত্বগুণ তার স্পষ্ট ও অনস্বীকার্য এহেন ব্যক্তির সাথে সম্পর্ক ও বন্ধুত্ব দৃঢ়তর করা চাই !' মরুআরবের জনৈক বেদুঈন লোক একটি গোত্রের প্রশংসা করে বলেছিল,_‘এরা আমানত ও সত্যের সংরক্ষণে উম্মাদ-অনুরাগী, অঙ্গীকার ও ওয়াদা-ভঙ্গের কল্পনাও তারা করে না, কোন মুসলমানকে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনে কোন ক্রটি করে না, তাদের দায়িত্বে কারও কোন হক বা পাওনা অবশিষ্ট নাই,তারা এবংবিধ বহু চমৎকার গুণাবলীর অধিকারী ৷’ আফসুস! বেদুঈনের প্রশংসিত সেই লোকেরা আজ দুনিয়াতে নাই ; পরস্ত আমরা দেখছি, মনুষ্য-পোষাক পরিধান করে আজ হিংস্র জন্তরা আমাদের সম্মুখে বিচরণ করছে। কবির ভাষায় ৪ ‘বিশ্বাস .করার মত মানুষ এ জগতে কে আছে? সৎ ও মহৎ লোকের জন্য যোগ্য বন্ধু পাওয়া একেবারে অসম্ভব হয়ে গেছে। কিছু সংখ্যক মানুষকে বাদ দিলে আর বাকীরা হিংস্ জানোয়ারে পরিণত হয়েছে ; যদিও তারা বাহ্যতঃ মনুষ্য পোষাক পরে মানব সমাজে বিচরণ করে!’ হযরত হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত, হযরত নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ ‘শীঘ্রই এমন এক যমানা আসছে, যখন মানুষের মধ্য থেকে ‘আমানতে'র গুণটি উঠিয়ে নেওয়া হবে। লোকেরা পরস্পর লেন-দেন ও ক্রিয়া-কর্ম আন্্‌জাম দিবে ; কিন্ত ‘আমানত’ কারও মধ্যে থাকবে না, এবং তা’ এতোই দুষ্প্রাপ্য ও কঠিন বস্তু হবে যে, লোকেরা বলাবলি করবে, অমুক গ্রামে অমুক গোত্রে একজন ‘আমানতদার লোক’ আছে৷’ তওবার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। পবিত্র কুরআনের প্রচুর আয়াত ও অসংখ্য হাদীসের দ্বারা তওবার ফর্যিয়ৎ ও অপরিহার্যতা প্রমাণিত হয়। আল্লাহ তা'আলা ইরশাদ করেন ৪ ONES A fe SEG Head LUE as 21 Ls ‘মু’মিনগণ ! তোমরা সবাই আল্লাহর দরবারে তওবা কর, যাতে সফলকাম হতে পারো।’ নূর £ ৩১) উক্ত আয়াতে সাধারণভাবে সকল ঈমানদার ব্যক্তিকে তওবার হুকুম www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।