ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

io যুকাশাফাতুল-কুলুব ভয়-ভীতি আছে কি-না? এ বিষয়ে তুমি যদি জানতে চাও, তাহলে সাতটি আলামত ও লক্ষণের প্রতি লক্ষ্য কর। এগুলো যদি কারও আচার-ব্যবহার, ভাব-ভঙ্গি ও জীবনধারায় পরিলক্ষিত হয়, তা’ হলে বুঝে নাও যে, তার মনের ভিতরে খোদা-ভীতি ও পরহেযগারী বদ্ধমূল হয়েছে ; তার অস্তর খোদার খওফ ও খাশিয়াতে আবাদ হয়েছে। সেই লক্ষণগুলো হচ্ছে $ এক,-- এ আলামতটি জিহ্বার সাথে সম্পর্কিত । অর্থাৎ, তার জিহ্বা মিথ্যা, বানোয়াট, গীবত, চুগ্‌লি, অপবাদ, অপ্রীতিকর কথাবার্তা ও অহেতুক বাক্যালাপ হতে বিরত থাকবে এবং সর্বদা আল্লাহ্‌র যিকর, কুরআন তিলাওয়াত ও দ্বীনি ইলমের চর্চায় নিমগ্ন থাকবে। দ্বিতীয় আলামত অস্তরের সাথে সম্পর্কিত । অর্থাৎ,_-অন্যের প্রতি শত্রুতা পোষণ করা, অহেতুক কাউকে দোষারোপ করা এবং হিংসা, বিদ্বেষ প্রভৃতি ব্যাধি হতে সে সম্পূর্ণ মুক্ত-পবিত্র থাকবে। হাদীস শরীফে আছে ৫ CASI IIIT USI Dla FU nas ‘হিংসা নেক আমলকে এমনভাবে গ্রাস করে ফেলে, যেমন অগ্নি কাষ্ঠকে ভ্বালিয়ে শেষ করে দেয়! এ কথা স্মরণ রাখতে হবে এবং সর্বদা সতর্ক থাকতে হবে যে, হিংসা- বিদ্বেষ মানব হৃদয়ের একটি দুরারোগ্য ব্যাধি। এ ধরণের আরও অসংখ্য ব্যাধি রয়েছে। এগুলো হতে নিষ্কৃতি পেতে হলে পরিপক্ক ইলম ও সনিষ্ঠ আমলের একাস্ত প্রয়োজন। বস্তুতঃ উক্তরূপ ইলম ও আমলের সমন্বিত সাধনা ও পরিশ্রমের মাধ্যমেই আধ্যাত্মিক ব্যাধিসমূহ থেকে আত্মরক্ষা করা অথবা এসব রোগের সুচিকিৎসা করা সম্ভব হতে পারে। তৃতীয় আলামত চক্ষু বা দৃষ্টির সাথে সম্পর্কিত। অর্থাৎ, খোদাভীরু ও পরহেযগার ব্যক্তি স্বীয় দৃষ্টিকে হারাম খাদ্যদ্রব্য, নিষিদ্ধ পানীয় বস্তু, হারাম লেবাস-পোষাক থেকে হিফাযত করবে এবং পার্থিব বস্তুনিচয়ের প্রতি কখনও লোলুপ দৃষ্টি করবে না। বরং আল্লাহর অনুপম সৃষ্টি ও কুদরতের প্রতি দৃষ্টি করে শিক্ষা ও সবক হাসিল করবে। হারাম ও নিষিদ্ধ পদার্থের প্রতি মোটেও ভ্রক্ষেপ করবে না। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ৪ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।