অধ্যায় $ ১৭ আমানত ও তওবা মুহাম্মদ ইবনে সেকান্দর (রহঃ) থেকে বর্ণিত,__তিনি বলেন $ একদা আমার পিতাকে বলতে শুনেছি যে, হযরত সুফিয়ান সওরী (রহঃ) একদা পবিত্র কা'বা ঘর তওয়াফ করার সময় দেখলেন, একজন লোক পদে পদে কেবল হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ শরীফ পড়ছে। হযরত সুফিয়ান জিজ্ঞাসা করলেন,-_“তুমি অন্যান্য তাসবীহ-তাহলীল না পড়ে কেবল দরূদ শরীফ পাঠ করছো ; এর কারণ কি? এ ব্যাপারে কি তোমার বিশেষ কোন ঘটনা আছে?’ লোকটি হযরত সুফিয়ানের পরিচয় জেনে বললো £ ‘আপনি যদি দেশের খ্যাতনামা বুযুর্গ না হতেন, তা'হলে এ রহস্য সম্পর্কে আপনাকে কিছুই বলতাম না। শুনুন,-_'একবার আমি আমার পিতার সাথে পবিত্র কা'বাঘর তওয়াফের উদ্দেশে বের হই। পথে তিনি ভীষণ অসুস্থ হয়ে মারা যান। মৃত্যুর পর তার মুখমণ্ডল কৃষ্ণবৰ্ণ হয়ে গিয়েছিল। আমি 6৯৯2১ 9) 57 35 ০১ পড়ার পর তার চেহারা বস্ত্রাবৃত করে রেখে দিই। কিছুক্ষণ পর আমি বিষন্ন মনে নিদ্রাভিভূত হয়ে পড়ি। তখন স্বপ্নে দেখি,__অত্যস্ত সুশ্রী-সুদর্শন, পরিষ্কার-পরিচ্ছন্ন পোষাক পরিহিত একজন লোক,--যার শরীর থেকে খোশবূ চতুর্দিকে মোহিত হয়ে পড়ছিল--আমার পিতার নিকট এসে চেহারার উপর রক্ষিত চাদর সরিয়ে মুখমগুলে হাত বুলিয়ে দিলেন। ফলে, আমার পিতার চেহারা দিব্যি পরিষ্কার ও সফেদ হয়ে গেল। অতঃপর তিনি প্রস্থান করতে উদ্যত হলে আমি তাঁর হাত ধরে বললাম,--“আমি আপনার পরিচয় জানতে চাই, যার ওসীলায় আল্লাহ তা'আলা এই সফরে আমার পিতার উপর এক বড় অনুগ্রহ করেছেন, তাঁকে আমি চিনতে চাই।’ তিনি বললেন $ ‘তুমি আমাকে চিনো না? আমিই তো মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), পবিত্র কুরআন আমারই উপর নাযিল হয়েছে। তোমার পিতা বনু অন্যায়-অপরাধ করে নিজের উপর জুলুম করেছে; কিন্তু সে নিয়মিত প্রচুর পরিমাণে আমার উপর দরূদ পড়তো। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।