a মুকাশাকাতুল-কুলুব সীরাতবেত্তাগণ লিখেছেন,_-‘হযরত আবূ বকর (রাযিঃ) বিচলিত হয়ে উক্তরপ আশৎকা প্রকাশ করার পর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ ‘এরা যদি আমাদেরকে দেখে ফেলে, তা’'হলে আমরা এদিকে বের হয়ে যাবো। হযরত আবু বকর তাকিয়ে দেখেন, গুহার অপরদিকে খোলা পথ রয়েছে, অদূরেই সমুদ্র তীরে নৌকা ও মাঝি মাল্লা সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় অপেক্ষমান ৷’ হযরত হাসান বসরী (রাযিঃ) থেকে বর্ণিত আছে,_-‘হিজরতের রাত্রিতে পথ অতিক্রমকালে হযরত আবূ বকর (রাযিঃ) কখনো হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রে আবার কখনো পশ্চাতে চলছিলেন। আঁ-হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন,- ‘আমার আশংকা হয়_-দুশমন ওঁত পেতে সম্মুখে বসে আছে ; তখন আমি আপনার সম্মুখ দিকে অগ্রসর হয়ে যাই!’ হুযূর বললেন $ ‘হে আবূ বকর ! তা'হলে কি তুমি কামনা কর যে, অনিবার্য কোন বিপদে আমার স্থলে তুমিই নিহত হও?’ হযরত আবূ বকর (রাযিঃ) কসম করে বললেন £$ ‘ইয়া রাসূলাল্লাহ ! এটি আমি অবশ্যই কামনা করি!’ ‘ছওর্’ গুহার নিকটবর্তী হওয়ার পর হযরত আবু বকর (রাযিঃ) আরজ করলেন £ ‘ইয়া রাসূলাল্লাহ ! আপনি অপেক্ষা করুন ; আমি গুহার অভ্যস্তরভাগ পরিষ্কার করে নিই’ পর্বত-গুহা ; জনমানবের চলাচল সেখানে ছিল না। ছিদ্রের ফাঁকে ফাঁকে সাপ-বিচ্ছু থাকাও বিচিত্র নয়। তাই নবীজীকে গুহার সম্মুখে দাঁড় করিয়ে হযরত আবূ বকর প্রথমে গুহায় প্রবেশ করলেন। কোথাও কিছু না পেয়ে গায়ের চাদর ছিড়ে গর্তগুলোর মুখ বন্ধ করে দিলেন। কিন্ত তবুও একটি ছিদ্র কাপড়ের অভাবে বাকী থেকে যায়। হযরত আবূ বকর নিজের পায়ের গোড়ালী সেই ছিদ্রের মুখে রেখে নবীজীকে গুহার ভিতরে প্রবেশ করতে ডাকলেন। নবীজী গুহায় প্রবেশ করলেন এবং আবু বকরের উরুতে মাথা রেখে শুয়ে পড়লেন। ক্লান্ত দেহখানি এলিয়ে দিয়ে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীয্রই ঘুমিয়ে পড়লেন। ইতিমধ্যে হঠাৎ হযরত আবূ বকর অনুভব করলেন, খোলা গর্তটির ছিদ্রপথে রক্ষিত পায়ে কিসে যেন দংশন করলো। দংশনের বেদনা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।