যুকাশাফাতুল-কুল্ব ১৪৩ আমাদের বাড়ী আসতেন। কিন্তু সেইদিন দুপুর বেলা হঠাৎ তার আগমনে আমরা বিচলিত ও স্তম্ভিত হলাম। আমি বল্্লাম,--'আব্বাজান! ওই যে নবীজী আসছেন, মাথায় রোমাল ঢাকা দিয়ে৷” হযরত আবু বকর (রাযিঃ) বললেন,--প্রিয় নবীজীর জন্য আমার মা-বাপ কুরবান ; এ সময় তিনি অবশ্যই কোন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন!’ হযরত আয়েশা ছিদ্দাকা (রাযিঃ) বলেন £ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়ী আগমনপূর্বক গৃহাভ্যস্তরে প্রবেশের অনুমতি চাইলেন। হযরত আবু বকর ছিদ্দাক (রাযিঃ) তাঁকে চৌকিতে উপবেশন করালেন। এবার নবীজী বললেন $ ‘আবূ বকর! আপনার সাথে গোপন আলাপ আছে ; সুতরাং আপনি একা থাকুন।’ হযরত আবু বকর আশ্চর্যাম্বিত হয়ে বললেন £$ হুযুর! এরা তো আপনার আপন জন ; এই আয়েশা ও আসমা ছাড়া এখানে আর কেউ নাই। অপর রেওয়ায়াতে আছে,--“এরা তো আমারই সসম্তান।' অতঃপর হুযুর সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হিজরতের জন্য আল্লাহ্র আদেশ পেয়েছি। তৈরী হউন ; আপনি সফরসঙ্গী’ হযরত আবূ বকর (রাযিঃ) বললেন,-_‘আমি পূর্ব হতেই প্রস্তুত হয়ে আছি এবং এ উদ্দেশে দু'টি তাজা উস্ট্রীও খরিদ করে রেখেছি ; তন্মধ্যে আপনার যেটি পছন্দ হয় গ্রহণ করুন! হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,-_-“আমি এর মূল্য পরিশোধ করে নিবো।’ বস্তুতঃ এ ক্ষেত্রে হুযুরের উদ্দেশ্য ছিল হিজরতের ন্যায় মহামূল্য ইবাদত জান-মাল উভয়টার দ্বারা সম্পন্ন করে পরিপূর্ণ ফযীলত হাসিল করা। হযরত আয়েশা (রাযিঃ) বলেন £ঃ আমরা অতি শীঘ্ব প্রস্তুতিপর্ব সম্পন্ন করে দিলাম ; চামড়ার এক থলিতে খাবারের ব্যবস্থা করে দিলাম।’ ওয়াকেদীর বর্ণনামতে সেই খাদ্য ছিল বকরীর গোশত । হযরত আয়েশা (রাযিঃ) বলেন £ ‘অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর (রাযিঃ) ‘ছওর’ পাহাড়ের এক গুহায় আত্মগোপন করলেন। তাঁরা তিনদিন সেই গুহায় অবস্থান করেছিলেন। ‘ছওর’ মক্কার অদূরে অবস্থিত একটি পাহাড়ের নাম। ‘ছওর ইবনে আবদে মুনাফ’ নামক এক ব্যক্তি কোন কালে এই গুহায় অবতরণ করেছিল। তা’ থেকেই এই পাহাড়ের নামকরণ হয় ‘ছওর’! www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।