ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

যুকাশাফাতুল-কূল্ব ১৩৯ কাজ আরস্ত করলে তার মধুর ব্যবহার ও ভাষার যাদুক্রিয়ায় অতি অল্পদিনে তার শিষ্যসংখ্যা অনেকগুণ বেড়ে যাবে। তখন সদলবলে সে তোমাদের উপর হামলা করে তোমাদের রাজত্ব ছিনিয়ে নিবে।, অতঃপর তোমাদের সাথে না। সুতরাৎ এ ছাড়া অন্য কোন প্রস্তাব পেশ কর! আবূ জাহল প্রস্তাব করলো,--“তাকে হত্যা করা হোক। প্রত্যেক গোত্রের পক্ষ হতে একজন করে যুবক আসবে এবং সকলে মিলে একযোগে তাকে হত্যা করবে। তা’হলে বনী আবদে মুনাফ আরবের সকল গোত্রের বিরুদ্ধে অস্ত্রধারণের সাহস পাবে না। বড়জোর হত্যার জরিমানা বাবদ একশত উটের দাবী করবে ; এটা আদায় করা কোন কঠিন ব্যাপার নয়!’ শয়তান ইবলীস এই প্রস্তাবের প্রশংসা করে দৃঢ় সমর্থন জানালো। অন্যান্যরাও উক্ত প্রস্তাবকে সমর্থন করে হত্যাকার্য সমাধা করার উপর অঙ্গীকারাবদ্ধ হলো। সিদ্ধান্ত হলো যে, একদিন মধ্যরাত্রিতে এ কাজ সমাধা করা হবে। এদিকে হযরত জিব্‌রাঈল (আঃ) আল্লাহ্র হুকুমে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে তাদের কুমস্ত্রণা, ষড়যন্ত্র এবং গৃহীত সিদ্ধান্ত সবকিছু জানিয়ে আরজ করলেন যে, অদ্য রাত্রিতে আপনি স্বীয় শয্যায় রাত্রিযাপন করবেন না। এদিকে মুশরিকরা নির্দিষ্ট রাত্রিতে নিজেদের হীন আশা পূর্ণ করার মানসে নানা অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে নবীজীর বাসগৃহ বেষ্টন করে ফেলে। উদ্দেশ্য, যখনই দরজা খুলে তিনি বের হবেন, অমনি একযোগে সকলে তাঁকে আক্রমণ করবে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী (রাযিঃ)-কে নবীজীর বিছানায় নবীজীর চাদরে__যে চাদর গায় দিয়ে তিনি জুমা ও দুই ঈদের নামায পড়াতেন--শরীর ঢেকে দিয়ে শুইয়ে দিলেন। বস্তুতঃ হযরত আলী (রাযিঃ)-ই প্রথম সেই ব্যক্তি, যে আল্লাহর দ্বীন ও নবীর হিফাযতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পূর্ণভাবে উদ্যত হয়েছেন। এ সম্পর্কে স্বয়ং হযরত আলী (রাযিঃ) কবিতা রচনা করেছেন, তার কয়েকটি চরণ নিম্নে উদ্ধৃত হলো ৪ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।