১৩৮ যুকাশাফাতুল_কুলুব বিষয়ে পরামর্শের প্রয়োজন দেখা দিতো তখনই সংশ্লিষ্ট সুধীজনকে ডেকে ‘দারুন্নাদওয়া’তে বসেই তারা উক্ত বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতো। বিগত চল্লিশ বৎসর যাবৎ এই গৃহে একমাত্র কুরাইশী ছাড়া অন্য কারও জন্যে প্রবেশের অধিকার ছিল না। সেই গৃহে আবূ জাহ্লের প্রবেশাধিকার ছিল। এরা সপ্তাহে একদিন রোজ শনিবার সমবেত হতো। এজন্যেই লোকমুখে একথা শ্রুত হয় যে, ‘সপ্তাহের শনিবার হচ্ছে ধোকা ও প্রতারণার দিন।’ অভিশপ্ত ইবলীসও এক বৃদ্ধের বেশে সেই সভায় উপস্থিত হয়। বড় গাম্তীর্য সহকারে মোটা কম্বল ও রেশমের টুপি পরিধান করে দরজার সম্মুখে এসে দণ্ডায়মান। সকলে পরিচয় জিজ্ঞাসা করলে বলেছে,__-‘'আমি ‘নজদ' এলাকার একজন প্রবীণ ও বহুদশী ব্যক্তি। আপনারা যে ব্যাপারের পরামর্শ করতে বসেছেন, আশা করি আমি আপনাদেরকে সে ব্যাপারে মূল্যবান পরামর্শ ও উত্তম পন্থা বলে দিতে পারবো।' এ কথা শুনে তারা সকলেই শয়তানকে বসতে অনুমতি দেয়। বসার সুযোগ পেয়ে শয়তান নিজেই পরামর্শ কার্য পরিচালনা করতে লাগলো। মুহাম্মদ তাদের ধর্মের অশেষ ক্ষতি করেছে। সুতরাৎ এ অবস্থায় তাদের কি করা উচিত। সমবেত একশত লোকের মধ্যে --মতাস্তরে পনের জনের মধ্যে--আবুল-বুহঁতারী (পরবর্তীতে সে বদরযুদ্ধে নিহত হয়েছে) প্রস্তাব করলো,--“তাকে লোহার বেড়ী পরিয়ে বন্দী করে রাখা হোক। অতঃপর দেখ_-তার মত আরও অন্যান্য কবিদের যে দশা হয়েছে, তারও তাই হবে।’ বৃদ্ধ বললো,--“না ; তবে সর্বনাশ! লোহার জিঞ্জীর দিয়ে বেধে তোমরা তাকে বন্দী করে রাখবে সে অপর এক দরজা দিয়ে বের হয়ে তার ভক্তদের সাথে মিলিত হয়ে যাবে। অতঃপর সদলবলে সে তোমাদের উপর হামলা করবে, তোমাদের ধন-সম্পদ লুটে নিয়ে যাবে। অল্পদিনে তার শিষ্যসংখ্যা পরাজিত ও পর্যুদস্ত করে ফেলবে! সুতরাং এ প্রস্তাব তেমন কোন মঙ্গলজনক প্রস্তাব নয় ; অন্য কোন তদবীর চিন্তা কর। আসওয়াদ ইবনে রবীয়া বললো,--'তাকে দেশ হতে বিতাড়িত করা হউক!’ বৃদ্ধ শয়তান বললো,--“না ; এটাও হতে পারে না। কারণ, একে মদীনায় তার প্রচারকার্য খুব জোরদার হয়ে উঠেছে। এরপর সে নিজে গিয়ে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।