১৩৬ সুক্াদা জাল কলৰ করেছেন।’ এরপর শয়তান তার শিষ্যদেরকে সাহাবায়ে কেরামের নিকট পাঠাতো, অস্ততঃ তাদেরকে যেন পথত্রষ্ট করে আসে। কিন্ত তারা এ ব্যাপারেও কৃতকার্য হতো না ; ফিরে এসে সকলেই নিজেদের অপারগতা প্রকাশ করতো । শয়তান পুনর্বার তাদেরকে সাহাবায়ে কেরামের নামাযে ওয়াসৃওয়াসা সৃষ্টি করার জন্য পাঠাতো। এবারও তারা ফিরে এসে পূর্ববৎ ব্যর্থতার কথা ব্যক্ত করতো। অবশেষে শয়তান তাদেরকে বলেছে,-_‘হে আমার শিষ্যরা! তোমরা কিছুকাল অপেক্ষা কর, এমন এক সময় আসবে, যখন আল্লাহ্ তা'আলা পরিকল্পনায় কৃতকার্য হতে পারবো!' বর্ণিত আছে যে, একদা হযরত ঈসা আলাইহিস্ সালাম একটি পাথরের উপর মাথা রেখে শুয়েছিলেন। এমন সময় অভিশপ্ত ইবলীস তার কাছে হাজির হয়ে বলতে লাগলো,--হে ঈসা! আপনি তো দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন।’ এ কথা শুনে হযরত ঈসা আলাইহিস্ সালাম তৎক্ষণাৎ মাথার নীচ থেকে পাথরটি অপসারণ করে শয়তানের দিকে নিক্ষেপ করে বললেন,--'নিয়ে যা, দুনিয়ার এ অংশটুকুও তোকে দিয়ে দিলাম। আট, _-ধন-সম্পদে কৃপণতা করা এবং অভাব-অনটনের ভয়ে সদা সন্তরত্ত থাকা। এ দু’টি ব্যাধির কারণেই মানুষ আল্লাহ্র রাস্তায় দান-খয়রাত ও নেক কাজে আর্থিক সাহায্য-সহযোগিতা করার ব্যাপারে বাধাগ্রস্ত হয়ে থাকে এবং সর্বদা প্রচুর ধন-সম্পদ পুঞ্জীভূত করার নেশায় মেতে থাকে। পরিশেষে আখেরাতে ধ্বংসপ্রাপ্ত হওয়া ছাড়া আর কোন উপায়াস্তর থাকে না। কূপণতার আরেকটি ক্ষতি এই যে, এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি সম্পদের প্রাচুর্য বৃদ্ধি করার মানসে সর্বদা হাটে-বাজারে ঘুরাফেরা করতে থাকে। অথচ বাজার হচ্ছে শয়তানের আখড়া ও বিচরণক্ষেত্র। নয়,_মাযহাবের ব্যাপারে গোড়ামি করা, নফস ও কাম-প্রবৃত্তির দাসত্ব গ্রহণ করা, শত্রুর প্রতি বিদ্বেষ পোষণ করা, তাকে অবসজ্ঞার দৃষ্টিতে দেখা। বস্তুতঃ এগুলো হচ্ছে, আত্মার জন্য মারাত্মক ব্যাধি। এসব ব্যাধিতে আক্রান্ত হয়ে ওলী-দরবেশ ও ফাসেক-ফাজের নির্বিশেষে বহু লোক ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হযরত হাসান (রাযিঃ) বলেন £ এক বর্ণনায় প্রকাশ যে, অভিশপ্ত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।