মুকাশাফাতুল_কুল্ব ১৩৫ করতে পারে না। বর্ণিত আছে, যখন হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন ইবলীসের শিষ্যরা ইবলীসের নিকট হাজির হয়ে বললো,-__আজকে অকস্মাৎ বহু বুত-প্রতিমা ধ্বসে পড়েছে।’ ইবলীস বললো,--“তা’ হলে নিশ্চয়ই কোন বড় ঘটনা ঘটেছে, যার ফলে এমন হয়েছে। আচ্ছা, তোমরা অপেক্ষা কর ; আমি খোজ নিয়ে আসছি।’ একথা বলে সে আকাশে উড়ে সমগ্র অঞ্চল এমনকি বিজন এলাকাগুলোও প্রদক্ষিণ করে কোন কিছুর সন্ধান পেল না। এমন সময় হঠাৎ কোন এক সূত্রে জানতে পেল যে, হযরত ঈসা আলাইহিস্ সালাম জন্মগ্রহণ করেছেন এবং ফেরেশতাগণ চতুর্দিক থেকে তাকে বেষ্টন করে রেখেছে। তখন সে শিষ্যদের নিকট প্রত্যাবর্তন করে বললো £$ ‘অদ্য রাত্রে একজন নবীর জন্ম হয়েছে, ইতিপূর্বে যখনই কোন স্ত্রীলোকের সপ্তান ভূমিষ্ঠ হয়েছে, আমি সেখানে উপস্থিত রয়েছি ; কিন্ত অদ্যকার রাত্রির ঘটনায় আমি উপস্থিত থাকতে পারি নাই বস্তুতঃ শয়তান তখন থেকেই বনী আদমকে মুর্তি পূজায় লিপ্ত করার ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছিল। তার শিষ্যদেরকে সে বলেছিল, আজ থেকে তোমরা যদি আদমের কোন ক্ষতি করতে চাও, তা’ হলে তাড়াহুড়া এবং আলস্য ও মস্থরতার হাতিয়ার ব্যবহার কর। সাত, _সোনা-রূপা, অর্থসম্পদ ও রকমারী মাল সামান। যেমন গৃহ- পালিত চতুষ্পদ জত্ত ও জায়গা-যমীন প্রভূতি। এসব উপকরণ প্রয়োজনের অতিরিক্ত যতই যোগাড় করা হবে, নির্ঘাত সেগুলো শয়তানের আবাস ও আখড়ায় পরিণত হুবে। হযরত সাবেত বুনানী (রহঃ) বলেন,--“যখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নুবুওয়াত ও রিসালতের সম্মানে ভূষিত করা হলো, তখন শয়তান তার শিষ্যদেরকে বলেছিল,_-‘'আজকে দুনিয়াতে কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে ; যাও, তোমরা তদস্ত করে আস বিষয়টা কি? শিষ্যরা বহু ঘুরে-ফিরে প্রত্যাবর্তন করে নিজেদের অপারগতা প্রকাশ করলো। শয়তান বহু অনুসন্ধানের পর খোজ নিয়ে ফিরে এসে বললো,-_আজকে আল্লাহ্ তা'আলা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নুবুওয়াত প্রদান www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।