ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ যুকাশাফাতুল-কুল্ব করে রাখে। কিভাবে সুন্দর ও আকর্ষণীয় পোষাক-পরিচ্ছদের ব্যবস্থা করা যায়, কিভাবে প্রচুর সম্পদের অধিকারী হওয়া যায় কেবল এহেন চিন্তায় তাকে উন্মত্ত করে রাখে। তার অস্তঃকরণে এ কথা বলে কুমস্ত্রণা দেয় যে, তোমার আয়ু অনেক দীর্ঘ, বহুকাল তুমি দুনিয়াতে বাচবে। এসব ধোকা ও প্রতারণার জালে তাকে আবদ্ধ করার পর শয়তান তার সম্পর্কে নিশ্চিন্ত হয়ে যায়, পুনঃ পুনঃ তার কাছে এসে তাকে প্রতারিত করার আর কোন প্রয়োজন থাকে না। ফলে, অনেকেই এহেন জঘন্য অবস্থায়ই মৃত্যুবরণ করে এবং তাদের আখেরাত সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পাচ,_আল্লাহ্‌ তা'আলার কাছে আশা না করে গায়রুল্লাহ্‌ তথা মানুষের কাছে আশা করা এবং তাদের সাহায্য ও সম্পদের উপর ভরসা করা। হযরত ছফওয়ান ইবৃনে সুলাইমান (রহঃ) বলেন,__একদা হযরত আবদুল্লাহ্‌ ইবনে হানযালা (রাযিঃ)-এর নিকট অভিশপ্ত ইবলীস উপস্থিত হয়ে বলেছিল $ ‘হে ইবনে হানযালা! আমি আপনাকে একটি তত্ববকথা শিক্ষা দিচ্ছি, আপনি মনোযোগ সহকারে তা’ শ্রবণ করুন এবং স্মরণ রাখুন।' তিনি বললেন,-_আমার সেকথা জানার কোন প্রয়োজন নাই। ইবলীস বললো,-_আপনি প্রথমে শুনে নিন, তারপর যদি আপনার পছন্দ হয়, তবে গ্রহণ করবেন, নতুবা প্রত্যাখ্যান করবেন--হে ইবনে হানযালা! একমাত্র আল্লাহ্‌ তা'আলার কাছেই সমুদয় বিষয়ে আশা করুন এবং তারই নিকট সবকিছুর প্রার্থনা করুন, অন্যদের কাছে সর্বপ্রকার আশা-আকাঙ্খা পরিহার করুন। আপনি যখন কারও প্রতি রাগান্বিত হন, তখন নিজের ধ্বংসের ব্যাপারে সতর্ক থাকুন, কেননা আমি ক্রোধের সুযোগে মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করে থাকি!’ ছয়,__কাজে-কর্মে অস্থির হওয়া এবং দৃঢ়তা ও অবিচলতা পরিত্যাগ করা। হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ৪ কাজে-কর্মে অস্থিরতা ও তাড়াহুড়া করা শয়তানের অভ্যাস ; শয়তানের পক্ষ থেকেই এ ভাব ও মানসিকতা সৃষ্টি করা হয়। পক্ষাস্তরে স্থিরতা ধীরতা ও চিসন্তা-ফিকির করে কাজ করার তাওফীক খাসভাবে আল্লাহ্র পক্ষ থেকে দেওয়া হয়। বস্তুতঃ অস্থির চিত্ত নিয়ে কাজ করার সময় শয়তান এমনভাবে মানুষের ক্ষতিসাধন করে থাকে যে, সে তা’ মোটেও অনুভব www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।