যুকাশাফাতুল_কুলুব ১৩৩ হবেন ; কিন্তু সেজন্যে আমাকে যেন আপনি বঞ্চিত করে পশ্চাতে ফেলে না রাখুন। বিষয় দু’টি হচ্ছে -_লোভ-লালসা ও হিৎসা-বিদ্বেষ। ‘বস্তুতঃ এই হিংসার তাড়নায় আমি নিজে অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি! আর লোভ-লালসা সেই ব্যাধি যা হযরত আদম আলাইহিস্ সালামকে বেহেশৃতে নিষিদ্ধ ফল খেতে উদ্দ্ধ করেছে। তারপর থেকে আমি বনী আদমকে তিন,-_উদরপূর্তি করে খাওয়া। সম্পূর্ণ হালাল ও পাক-পবিত্র খাদ্যদ্রব্যও অধিক পরিমাণে ভক্ষণ করলে কাসপ্রবৃত্তি প্রবল হয়ে উঠে। এটাকেও শয়তান হাতিয়ারস্বরূপ ব্যবহার করে থাকে। বর্ণিত আছে যে, একদা অভিশপ্ত ইবলীস হযরত ইয়াহ্্য়া আলাইহিস সালামের সম্মুখে হাজির হলে তিনি লক্ষ্য করলেন যে, ইবলীসের সর্বশরীরে বিভিন্ন ধরণের সামগ্রীতে পরিপূর্ণ প্রচুর পাত্র দেখা যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন,--এ পাত্রগুলো কিসের দ্বারা পরিপূর্ণ করা হয়েছে? ইবলীস বললো, ‘এগুলো কামপ্রবৃত্তি ও খাহেশাত দ্বারা পূর্ণ করে রেখেছি, বনী আদমকে আমি এগুলোর সাহায্যে শিকার করে থাকি। হযরত ইয়াহ্য়া জিজ্ঞাসা করলেন,-_আমাকে শিকার করার জন্যেও কি এতে কোন ফাদ আছে? সে বললো,-_জী-হা, কখনও কখনও আপনি পূর্ণ তৃপ্তি সহকারে পানাহার করে থাকেন, তখন আমি আপনাকে নামায ও আল্লাহ্র যিক্র হতে গাফেল করে দিই। তিনি জিজ্ঞাসা করলেন,_আরও কিছু আছে? শয়তান বললো,--_আর কিছু নাই। অতঃপর হযরত ইয়াহ্য়া আলাইহিস্ সালাম বললেন,__আমি আল্লাহ্কে সাক্ষী রেখে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করছি, আজ থেকে আর কোনদিন আমি উদরপুর্তি করে খাবো না। ইবলীস বললো,--_-আজ থেকে আমিও দৃঢ় সংকল্প করছি যে, কোনও দিন আমি কোনও মুসলমানকে সদুপদেশ দিবো না!’ চার, _-বাড়ী-ঘর, পোষাক-পরিচ্ছদ, দ্রব্য-সামগ্রী ও গৃহ-উপকরণে সাজ- সজ্জা ও চাকচিক্যের অভিলাষী হওয়া। শয়তান যখন কারও অস্তরে এসব অহেতুক বিষয়ের প্রবলতা প্রত্যক্ষ করে, তখন সে তার উপরে উত্তমরূপে চেপে বসে এবং সর্বদা তাকে গৃহ নির্মাণ, গৃহের ছাদ ও দেওয়াল মেরামত, বাড়ী প্রশস্তকরণ এবং এগুলোর সাজ-সজ্জা ও চাকচিক্যের মধ্যে ব্যাপৃত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।