২ নুকাশাকাতুল-কুলব মানুষের উপর হামলা করার সুযোগ পায়। এ সময় শয়তান মানুষকে খেলার বস্তুতে পরিণত করে এবং ফুটবলের মত তাকে ব্যবহার করে, যেমন শিশু-- কিশোররা এ দিয়ে ইচ্ছামত খেলা করে থাকে। বর্ণিত আছে,-__একদা জনৈক বুযুর্গ শয়তানকে জিজ্ঞাসা করেছিলেন,_-তুমি বনী আদমকে কিভাবে পরাজিত কর? শয়তান বলেছে, আমি তাদেরকে গোসৃসা ও কামাসক্তির সময়গুলোতে হামলা করে থাকি। দুই,_হিংসা ও লোভঁলালসা। এ দুই প্রবৃত্তির কারণে মানুষ জগতের প্রতিটি বস্তুর প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে। তখন সে চোখ থাকতেও অন্ধ হয়ে যায় এবং কান থাকতেও বৃধিরে পরিণত হয়, হক ও প্রকৃত কর্তব্যের অনুভূতি সে পূর্ণতঃ হারিয়ে ফেলে। এ সুযোগে শয়তান তখন তার উপর উত্তমরূপে সওয়ার হয়ে বসে। এভাবে ক্রমান্বয়ে শয়তান তার অস্তরে কামভাবের সৃষ্টি করে, তখন সে চরম ঘৃণ্য ও লজ্জাকর কর্মেও লিপ্ত হতে দ্বিধাবোধ করে না। বর্ণিত আছে যে, হযরত নূহ্ আলাইহিস্ সালাম যখন আল্লাহ্ তা'আলার নির্দেশক্রমে কিশতীতে সওয়ার হলেন এবং জীব-_জস্তর এক এক জোড়া সাথে উঠিয়ে নিলেন, তখন নৌকাতে একজন বৃদ্ধলোকের প্রতি তার দৃষ্টি পড়লো। হযরত নুহ (আঃ) তাকে চিন্তে না পেরে জিজ্ঞাসা করলেন,__‘তোমাকে এই কিশৃতীতে উঠার কে অনুমতি দিয়েছে?’ বৃদ্ধ বললো,--আমি এজন্যে আরোহন করেছি, যাতে আপনার আহ্বানে সাড়া দিতে পারি, ফলে তাদের অস্তর থাকবে আমার সাথে এবং আপনার সাথে থাকবে শুধু তাদের বাহ্যিক দেহাবয়ব। হযরত নূৃহ্ (আঃ) বললেন,-হে অভিশপ্ত ইবলীস! খোদার দুশমন! তুই এখান থেকে বের হয়ে যা৷’ এ সময় ইবলীস যে কথাটি বলেছিল তা’ হচ্ছে,__হে নূহ্! আমি পাচটি বিষয়ের দ্বারা মানুষকে ধ্বংস করে থাকি।’ আল্লাহ্ তা'আলা হযরত নৃহ্ আলাইহিস সালামকে ওহী পাঠালেন $ ‘হে নূহ্! তুমি তাকে শুধু দু'টি বিষয়ের কথা জিজ্ঞাসা কর, অপর তিনটি বিষয় তোমার জানার প্রয়োজন নাই।' হযরত নূহ (আঃ) জিজ্ঞাসা করলে ইবলীস বললো,-_সেই দু'টি বিষয় এমন, যা আমি ব্যক্ত করার পর আপনি আমার কথার বাস্তবতা স্বীকার করতে বাধ্য www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।