যুকাশাফাতুল-কুল্ব ১৩১ যে, মহান সৃষ্টিকর্তা স্বীয় অভিপ্রায়ে সকল প্রকার প্রশ্ন ও জবাবদিহি হতে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র।৷ এ কথা শুনে শয়তান বিফল-বিমুখ হয়ে পালালো এবং বলতে থাকলো,--‘হে শাফেঈ! আমি এই একটিমাত্র প্রশ্নের দ্বারা সত্তর হাজার আবেদ ও খোদাভীরু লোককে গোমরাহ্ করেছি এবং উবূদিয়তের খাতা হতে তাদের নাম কাটিয়ে দিয়েছি। হে সাধক! এ কথা স্মরণ রেখো যে, তোমার অস্তর হচ্ছে দুর্গস্বরূপ আর শয়তান হচ্ছে তোমার দুশমন। শয়তান সর্বদা এই চেষ্টায় নিরত থাকে যে, কি করে সে অস্তররূপ দুর্গে প্রবেশ করে সেটাকে নিজের দখলে আনতে পারে। বস্তুতঃ দুর্গের হিফাযতের জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে দুর্গের দরজাসমূহ সংরক্ষিত করা। এজন্যে আগেই তোমাকে দুর্গের সংরক্ষণ-পদ্ধতি সম্পর্কে ওয়াকেফহাল হতে হবে। তা’ না’ হলে শত্রুর আক্রমণ ও ক্ষতিসাধন থেকে আত্মরক্ষা করা সম্ভব হবে না। সুতরাং অস্তররূপ দুর্গকে বনী আদমের চিরশত্র শয়তানের আক্রমণ ও কুমনস্ত্রণা থেকে হিফাযত করা যেমন ফরয, তেমনি এই প্রক্রিয়া-প্রণালী সম্পর্কেও অবগত হওয়া ফরয বা অপরিহার্য কর্তব্য। কারণ, এ কথা স্বতঃসিদ্ধ যে, যে জ্ঞান ও ইলমের উপর কোন ফরয আমল নির্ভর করে, সেই জ্ঞান ও ইলম হাসিল করাও ফরয হিসাবে পরিগণিত হয়।: সুতরাং শয়তানের ধোকা ও প্রতারণার চক্রজাল সম্পর্কে ওয়াকেফহাল না হলে যেহেতু আত্মরক্ষা করা সম্ভব হবে না,--যা মূলতঃ ফরয সেজন্যে শয়তানের ধোকা ও কুমন্ত্রণার প্রক্রিয়া-প্রণালী সম্পর্কেও জ্ঞান আহরণ করা বান্দার উপর ফরয। আদম সম্তানকে প্রতারিত করার জন্য চিরশত্রু শয়তান বহুবিধ প্রক্রিয়া- প্রণালী অবলম্বন করে থাকে। ওয়াসৃওয়াসা ও কুমস্ত্রণার বিভিন্ন দরজাপথে সে মানবের হৃদয়দুর্গে প্রবেশ করে ক্ষতিসাধন করার নিমিত্ত সদাব্যস্ত ও সচেষ্ট থাকে। বস্তুতঃ এগুলো মানবের মধ্যকার বাহ্যিক ও আভ্যন্তরীণ কুপ্রবৃত্তিসমূহেরই নামাস্তর। আলোচ্য ক্ষেত্রে সেগুলোর কয়েকটি নিম্নে উল্লেখ করা হলো ৪ এক,-_ক্রোধ ও কামাসক্তি। বস্তুতঃ ক্রোধ মানুষের জ্ঞান-বুদ্ধিকে বিলুপ্ত করে দেয়। আর এই জ্ঞান-বুদ্ধির দুর্বলতা ও হাসপ্রাণ্তির মুহূর্তেই শয়তান www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।