ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় $ ১ খওফ ও খাশিয়াত বা খোদাভীতি হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ৪ ‘আল্লাহ তা'আলা একজন ফেরেশ্তা সৃষ্টি করেছেন, যার বিরাটকায় দেহের এক বাহু দুনিয়ার পূর্ব প্রান্তে এবং অপর বাহু দুনিয়ার পশ্চিম প্রান্তে। মাথা আরশের সম্নিকটে এবং পদদ্বয় যমীনের সপ্তম তবককেও অতিক্রম করেছে। তাকে সমগ্র জগতে বিসত্বৃত সৃষ্টির সমপরিমাণ পর-পাখা দেওয়া হয়েছে। আমার উম্মতের মধ্যে কোন পুরুষ বা নারী যখন আমার প্রতি দরাদ শরীফ পাঠ করে, তখন আল্লাহ্‌ তা'আলা সেই ফেরেশ্তাকে এই মর্মে নির্দেশ প্রদান করেন যে, সে যেন আরশের নীচে অবস্থিত ‘নূরের সাগরে’ ডুব দেয়। আল্লাহ্‌ তা'আলার নির্দেশ অনুযায়ী সে দরিয়াতে নিমজ্জিত হয়ে বাহির হয় এবং সর্ব শরীর ঝাড়া দেয়। ফলে, তার অসংখ্য পাখনা হতে অগণিত পানি- বিন্দু ঝরে পড়ে। তখন আল্লাহ্‌ তা'আলা তার কুদরতের দ্বারা ফেরেশ্তার গা থেকে ঝরে পড়া প্রতিটি বিন্দু হতে এক একজন ফেরেশতা সৃষ্টি করেন। এই অসংখ্য-অগণিত ফেরেশতা দরূদ পাঠকারী ব্যক্তির জন্য কিয়ামত পর্যস্ত গুনাহ্‌-মাফীর দো'আ করতে থাকে!’ জনৈক বুযুর্গ বলেছেন ঃ ‘দেহের স্বাস্থ্য নির্ভর করে অল্পাহারের উপর, আত্মার শাস্তি নির্ভর করে পাপকার্য পরিত্যাগ করার উপর, আর দ্বীন ও ঈমানের সংরক্ষণ নির্ভর করে হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ পাঠের উপর!” আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেছেন $ ন 224 ? 2s? পণ a LoS Ls LeU ‘হে ঈমানদার ব্যক্তিগণ! তোমরা আল্লাহ্‌কে ভয় কর! অর্থাৎ-তোমাদের অস্তরে আল্লাহ্‌ তা'আলার ভয়-ভীতি জাগরুক করে তোল এবং পরিপূর্ণভাবে তার দাসত্ব ও আনুগত্য অবলম্বন করে নাও। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।