Se মুকাশাফাতুল-কুল্ব পুতে ফেল, এভাবে তোমার সব সমস্যা চুকে যাবে ; অভিভাবকরা এসে তোমাকে জিজ্ঞাসা করলে বলবে, সে মারা গেছে। পাদ্রী তাই করলো। এদিকে শয়তান অভিভাবকদের নিকট এসে তাদের মনেও এ বিষয়ে কুমস্ত্রণা সৃষ্টি করলো। অভিভাবকরা এসে পাদ্রীর নিকট মেয়ের খোজ নিল। পাদ্রী বললো, সে মারা গেছে। একথা শুনে তারা এতটুকু বিশ্বাস করলো না ; পাদ্রীকে অপরাধী সাব্যস্ত করে তাকে হত্যা করার জন্য শুলিতে নিয়ে গেল। তখন শয়তান তার নিকট হাজির হয়ে বললো,--তুমি আমাকে চিন? আমি দিয়েছিলাম এবং তোমার অস্তরে ওয়াসৃওয়াসাহ্ দিয়েছিলাম। এখন যদি তুমি এহেন বিপদ থেকে রক্ষা পেতে চাও, তা’ হলে আমার কথা শুন। পাদ্রী বললো,--কি কথা? শয়তান বললো,-_খুবই সহজ, তুমি শুধু আমাকে দুটি সিজদা কর। পাদ্রী কোন উপায়াস্তর না দেখে শয়তানকে সিজদা করে কাফের হয়ে গেল। শয়তান পাদ্রীকে উপহাস করতে করতে পলায়ন করলো। পবিত্র কুরআনে আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন ৪ ল Pad Pat * Io Tas BLAS SULSW IG BH os Sas Pd ‘তারা শয়তানের মত ; মানুষকে কাফের হতে বলে। অতঃপর যখন সে কাফের হয়, তখন শয়তান বলে £ঃ তোমার সাথে আমার কোন সম্পর্ক নাই৷’ ( হাশর £ ১৬) বর্ণিত আছে, একদা অভিশপ্ত ইবলীস হযরত ইমাম শাফেঈ (রহঃ) কে প্রশ্ন করেছিল,__এ ব্যাপারে আপনার অভিমত কি? যে, সৃষ্টিকর্তা আমাকে তার ইচ্ছানুযায়ী সৃষ্টি করেছেন এবং যে কাজে ইচ্ছা সে কাজ্জে আমাকে ব্যবহার করছেন। অতঃপর তিনি যদি ইচ্ছা করেন, তবে বেহেশত দিবেন নতুবা দোযখে নিক্ষেপ করবেন ; সবই দেখি তার ইচ্ছা--এটা কি কোন ইনসাফ বা ন্যায়ানুগ কাজ হলো, না তিনি জুলুম করলেন? ইমাম শাফেঈ (রহঃ) একটু চিন্তা করে বললেন $ ‘সৃষ্টিকর্তা যদি তোকে তোর অভিপ্রায় অনুযায়ী সৃষ্টি করে থাকেন, তা’ হলে অবশ্যই এটা জুলুম হবে, আর যদি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।