মুকাশাফাতুল_কুলুব ১২৯ প্রত্যেকটির উপর শয়তান বসে আছে এবং লোকজনকে (ধ্বংস ও বিভ্রান্তির দিকে) আহ্বান করছে। তারপর তিনি নিম্নের আয়াতটি তিলাওয়াত ‘নিশ্চিত এটি আমার সরল পথ। অতএব এ পথে চল এবং অন্যান্য পথে চলো না। তা’ হলে সেসব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে।' (আন'আম £ ১৫৩) উক্ত হাদীস শরীফে হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শয়তানের প্রতারণার বিভিন্ন পথ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। আ-হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, বনী ইসরাঈল গোত্রে একজন পাদ্রী ছিল। একদা ইবলীস শয়তান তাকে প্রতারিত করার জন্য. ফন্দি করলো যে, এক বাড়ীতে এসে একটি মেয়ের গলা টিপে ধরলো। তাতে সে মেয়েটি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। এরপর শয়তান বাড়ীর লোকদের মনে এ ধারণা জন্মিয়ে দিল যে, পাদ্রীর নিকট: এই রোগীর চিকিৎসা-তদবীর আছে। সুতরাং তারা মেয়েটিকে নিয়ে পাত্রীর নিকট এসে বললো, তাকে আপনার নিকট রাখুন। পাদ্রী তাকে নিজের হেফাযতে রাখতে অস্বীকার করলো। কিন্ত অভিভাবকদের বার বার অনুরোধে অবশেষে রাজী হয়ে গেল এবং তাকে তার হেফাযতে রেখে চিকিৎসা করতে লাগলো। কিছুদিন পর শয়তান পাদ্রীর মনে কুমন্ত্রণা দিতে লাগলো। ফলে, পাদ্রী মেয়েটির সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। এভাবে একদিন সে পাদ্রী কর্তৃক গর্ভধারণ করলো। অতঃপর শয়তান পাত্রীর মনে এই মর্মে ওয়াসওয়াসাহ্ সৃষ্টি করলো যে, তার অভিভাবকদের নিকট তুমি কি উত্তর দিবে ; তারা এসে যখন দেখবে তাদের মেয়ে গর্ভধারণ করেছে, তখন তোমাকেই দায়ী করবে এবং এভাবে তুমি তোমার মান-সম্মান সবই হারাবে। সুতরাং শয়তান তাকে উপায় শিখিয়ে দিল যে, এখন তুমি মেয়েটিকে হত্যা করে মাটির নীচে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।