অধ্যায় $ ১৬ শয়তানের শত্রুতা প্রত্যেক মু'মিনের কর্তব্য হচ্ছে,_-আলেম-উলামা এবং পুণ্যবান লোকদের সাথে সম্পর্ক রাখা, তাদেরকে আস্তরিকভাবে মহব্বত করা এবং সর্বদা তাদের সাহচর্যে উঠাবসা করা। তাদের কাছ থেকে দ্বীনি ইলম হাসিল করা, তাদের উপদেশ ও পরামর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা। গর্হিত ও অসংৎকর্ম থেকে সর্বদা বিরত থাকা এবং শয়তানকে শত্রু জ্ঞান করা। যেমন আল্লাহ্ পাক ইরশাদ করেছেন £৪ EXD MAE MS LLL পপ ss 094259 GIS ASN Obi! ‘শয়তান তোমাদের শত্রু ; অতএব তাকে শক্ররূপেই গ্রহণ কর (ফাতির £ ৬) অর্থাৎ, আল্লাহ্ তা'আলার ইবাদত ও বন্দেগীর মাধ্যমে শয়তানের বিরুদ্ধে শত্ৰুতা ঘোষণা কর এবং শয়তানের অবাধ্যতা ও না-ফরমানী করে তাকে দমিত ও পরাজিত কর। প্রতি কাজে ও প্রতি ক্ষেত্রে সর্বাবস্থায় অত্যস্ত দৃঢ়তার সাথে শয়তানের মোকাবেলা করতে থাক। সর্বপ্রকার ধ্যান-ধারণা ও আকীদা বিশ্বাসে শয়তানের ধোকা ও প্রতারণা থেকে সতর্ক থাক। যখনই কোন কাজ কর, তখন এ ব্যাপারে সচেতন থেকো যে, এতে শয়তানী প্রতারণার কোন দিক এসে যাচ্ছে কিনা? কেননা শয়তান কখনও ইবাদতে রিয়া প্রবেশ করিয়ে দেয়, আবার কখনও পাপকর্মকে সুন্দর ও নেক কাজের আকৃতি দিয়ে পেশ করে। এ ব্যাপারে আল্লাহ্র সাহায্য ও আশ্রয় প্রার্থনা কর। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বলেছেন $£ ‘একদা হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর একটি রেখা টেনে বললেন, ‘এটা হচ্ছে, আল্লাহ্র পথ’। অতঃপর ডানে-বামে আরও কতকগুলো রেখা আঁকলেন এবং বললেন যে, এগুলোও পথ ; কিন্তু এর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।