ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ মুকাশাফাতুল-কুলুব আমার কোন ওলী (দোস্ত)-কে ভালবেসেছো? অথবা আমার খাতিরে কাউকে শক্ত জ্ঞান করেছো?’ একথা শুনার পর হযরত মূসা (আঃ) বুঝে গেছেন যে, আল্লাহ্র মহব্বতে কাউকে ভালবাসা এবং তাঁরই খাতিরে কাউকে শক্রু জ্ঞান করাই হচ্ছে সবেত্কৃষ্ট ও সর্বশ্রেষ্ঠ আমল। হযরত আবূ উবাইদাহ্‌ ইবনে জাররাহ (রাযিঃ) বলেন £ আমি আরজ করেছি £ ‘ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্র সর্বশ্রেষ্ঠ শহীদ কে?’ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি অত্যাচারী শাসককে সৎকাজের উপদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে, অতঃপর সে তাকে হত্যা করে ফেলে। যদি হত্যা না-করে, তা'হলেও সে তার দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে ; যতদিন সে দুনিয়াতে বেচে থাকবে। হযরত হাসান বসরী (রহঃ) বলেন $ ‘হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, ‘আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সে, যে জালেম বাদশাহ্‌কে সৎকাজের আদেশ করে ও অসৎ কাজে নিষেধ করে, অতঃপর সেই জালেম তাকে হত্যা করে ফেলে। এই শহীদ ব্যক্তির স্থান জামাতে হযরত হাম্‌যাহ্‌ ও জা’'ফর (রাযিঃ)-এর মাঝখানে হবে। আল্লাহ্‌ তা'আলা হযরত ইউশা’ ইবনে নূন আলাইহিস্‌ সালামের নিকট ওহী পাঠালেন যে, ‘আমি তোমার উম্মতের চল্লিশ হাজার সৎ এবং ষাট হাজার অসৎ লোককে ধ্বংস করার ইচ্ছা করেছি।’ হযরত ইউশা’ (আঃ) আরজ করলেন, ‘ইয়া আল্লাহ্‌। এই অসৎ লোকজন তো অবশ্যই ধ্বংস হওয়ার উপযুক্ত ; কিন্ত সৎ লোকদেরকে ধ্বংস করার কারণ কি?’ আল্লাহ্‌ আ‘আলা বললেন £$ ‘আমার ক্রোধের কারণ হয় এমন কাজ কাউকে করতে দেখে তারা ক্রুদ্ধ হয় না এবং এহেন লোকদের সাথে তারা একত্রে পানাহার করে। তাই আমি তাদেরকেও ধ্বংস করে দিচ্ছি’ হযরত আনাস (রাযিঃ) বলেন,__“একদা আমি হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম ঃ ‘আমরা কি কোন সৎকাজে উপদেশ দিতে ওই পর্যন্ত বিরত থাকবো, যতক্ষণ পর্যন্ত নিজেরা পূর্বে আমল করতে না পারি? এবং অনুরূপ কি আমরা অসৎ কাজ থেকে নিষেধ করতে বিরত থাকবো, যতদিন পর্যপ্ত নিজেরা বিরত হতে না পারি?” হুযূর আকরাম সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম বললেন £$ না, তোমরা সৎকাজের হুকুম www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।