ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

যুকাশাফাতুল-কুলুব ১২৫ হযরত আবূ বকর (রাযিঃ) আরঞজ্জ করলেন,--ইয়া রাসূলাল্লাহ! শহীদগণের চাইতেও অধিক মর্যাদার অধিকারী মুজাহেদীন যারা, তাঁরা কারা? তিনি আল্লাহর সস্তষ্টির উদ্দেশে ভালবাসা স্থাপনকারী এবং তাঁরই সস্তষ্টিবিধানে শত্ৰতাপোষণকারী লোকগণ।’ অতঃপর আল্লাহ্র রাসূল আরও বললেন ৪ আল্লাহ্র কসম, আখেরাতে এমন হবে যে, বান্দা সর্বোচ্চ কোঠরীতে অবস্থান করবে, এই কোঠরীর নীচে আরও অনেক কোঠরী থাকবে। এগুলো শহীদগণের কোঠরীর তুলনায় অধিক উন্নত ও মুল্যবান হবে। তাদের প্রতিটি কামরায় মহামূল্য পাথর ইয়াকৃত ও জমরদ খচিত তিনশত দরজা হবে। প্রতিটি দরজায় অতি উজ্জ্বল নূরের ব্যবস্থা থাকবে। এই বান্দা ডাগর চোখবিশিষ্ট নত নয়না তিন লক্ষ বেহেশতী হুরকে বিবাহ করবে। এদের কারও প্রতি সেই বান্দা যখন তাকাবে, তখন হুর তরুণী বলবে,_-“আপনি অমুক অমুক দিন সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করেছিলেন।’ এভাবে সে যে কোন তুরের প্রতি যখন দৃষ্টি করবে, তখন সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধের কথা উল্লেখ করে এর বিনিময়ে তাকে দেওয়া বিভিন্ন উচ্চতর মর্যাদা ও পুরস্কারের বিষয় বলতে থাকবে। রেওয়ায়াতে বর্ণিত হয়েছে যে, আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (আঃ)- কে জিজ্ঞাসা করলেন $ ‘হে মূসা! তুমি কি আমার জন্য কোন আমল করেছো?’ তিনি বললেন,-হে আল্লাহ্‌! আমি তোমার জন্য নামায পড়েছি, রোযা রেখেছি, একমাত্র তোমার সস্তষ্টির জন্য সিজদা করেছি, তোমরা প্রশংসা করেছি, তোমার কিতাব তিলাওয়াত করেছি, যিকর করেছি।’ আল্লাহ্‌ তা'আলা বললেন $ ‘হে মূসা! নামায তোমার জন্য দলীলস্বরূপ, রোযার বিনিময়ে তুমি জান্নাত পাবে, দান-খয়রাত তোমার জন্য ছায়ার কাজ দিবে, তসবীহ প্রতিদানে তুমি জান্নাতে হুর ও উন্নত বালাখানা লাভ করবে, যিকর তোমার নূর হবে ; কিন্ত খালেস আমার জন্য তুমি কি করেছো? তা’ বল।’ হযরত মুসা (আঃ) আরজ করেছেন,-_'হে পরওয়ারদিগার! আপনি আমাকে কোন আমলের কথা বলে দিন, যা আমি খালেসভাবে আপনার জন্য করবো।’ আল্লাহ্‌ তা'আলা বললেন £$ ‘হে মূসা! তুমি কি আমার খাতিরে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।