ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

Ho Feline teh eR নেক কাজের হুকুম পরিহার করেছে। ইরশাদ হয়েছে $ ODA DE D ARIS HE LP LACS FY ink ‘তারা পরস্পর মন্দ কাজে নিষেধ করতো না, যা তারা করতো। তারা যা করতো তা’ অবশ্যই মন্দ ছিল। (মায়িদাহ £ ৭৯) হযরত আববুদ্দারদা (রাযিঃ) বলেছেন,_-‘'তোমরা সংকাজে আদেশ কর। অন্যথায় আল্লাহ্‌ তা'আলা তোমাদের উপর জালেম বাদশাহর আধিপত্য স্থাপন করে দিবেন, যে তোমাদের বড়দের কোন পরও য়া করবে না এবং ছোটদের প্রতি দয়াশীল হবে না। তোমাদের মধ্যে নেক ও পুণ্যবান লোকগণ আল্লাহ্র কাছে দো'আ করবে ; কিন্ত তা’ কবূল হবে না। তারা না। তারা ক্ষমা প্রার্থনা করবে ; কিন্তু তাদেরকে ক্ষমা করা হবে না! হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ ‘আল্লাহ্‌ তা'আলা পর্বকালে) এমন একটি জনপদের উপর আযাব নাযিল করেছেন, যার অধিবাসীর সংখ্যা ছিল আঠারো হাজার । তারা প্রত্যেকেই এতো পুণ্যবান ছিল যে, আমল ও ইবাদতে নবী-রাসূলদের সমতুল্য ছিল।’ আমি জিজ্ঞাসা করলাম,-_হে আল্লাহ্‌র রাসূল! তাদেরকে ধ্বংস করার কারণ কি? তিনি বললেন $ ‘এর কারণ হচ্ছে, তারা লোকদেরকে না-ফরমানীর কাজে লিপ্ত দেখে রাগান্বিত হতো না, নেক কাজের হুকুম করতো না এবং অসৎ কাজে নিষেধ করতো না! হযরত আবূ যর গেফারী (রাযিঃ) বলেন,-_'একদা হযরত আবু বকর সিদ্দীক (রাযিঃ) আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা এক জিহাদ ; কিন্তু এছাড়াও কি কোন প্রকার জিহাদ আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম বললেন,--‘অবশ্যই আছে ; হে আবু বকর! আল্লাহ্র যমীনে এমনও জিহাদকারী লোক রয়েছে, যারা শহীদগণের চাইতেও উত্তম ; অথচ শহীদগণের ফযীলত হচ্ছে,_তাঁরা আল্লাহ্র কাছে জীবিত এবং জীবিকাপ্রাণ্ত, তাঁরা যমীনে বিচরণ করে, তাদের সম্পর্কে আল্লাহ্‌ তা‘আলা ফেরেশতাগণের সম্মুখে গৌরব করেন, তাদের জন্য জান্নাত সুসজ্জিত করা হয় যেমন উম্মে সালামাহ আল্লাহ্র রাসূলের জন্য সজ্জিতা হয়ে থাকেমন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।