ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

১২২ A = { Ny ক্ল hl আল্লাহ্‌ তাআলার এবং তাঁর কিতাব ও রাসূলের খলীফা তথা প্রতিনিধি হিসাবে মনোনীত হবে।’ হযরত হ্যাইফা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, ‘এই উম্মতের (অধঃপতনের) এমন এক সময় আসবে, যখন তাদের কাছে একটি মৃত গাধা ‘অসৎ কাজে নিষেধ করার চাইতেও অধিক পছন্দনীয় হবে!’ একদা হযরত মূসা (আঃ) আরজ করেছিলেন £ ‘হে আল্লাহ্‌ ! যে ব্যক্তি নিজের ভাইকে নেক কাজের উপদেশ দেয় এবং মন্দ কাজ হতে বিরত রাখে, তার প্রতিদান কি?’ আল্লাহ্‌ তা'আলা বলেছেন,__'আমি তার প্রতিটি কথার বিনিময়ে এক বৎসরের ইবাদতের সওয়াব দিবো এবং এমন ব্যক্তিকে জাহান্নামের শাস্তি দিতে আমি লজ্জাবোধ করি।' হাদীসে কুদসীতে আছে,-_-‘আল্লাহ্‌ তা'আলা বলেন $ ‘হে আদম সন্তান ! তুমি এসব লোকের অন্তর্ভুক্ত হয়ো না, যারা তওবা করতে বিলম্ব করে, দীর্ঘ আশা পোষণ করে, আমলবিহীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, পুণ্যবান লোকের ন্যায় কথা বলে ; অথচ তার আমল হয় মুনাফিকের মত। মনোবাঞ্ছা পূরণ হলেও তুষ্ট হয় না এবং মনের আশা অপূর্ণ থাকলে ছবরও করে না। পুণ্যবান লোকদের প্রতি আসক্ত হয় ; অথচ সে নিজে পুণ্যবান নয়। মুনাফিকদেরকে ঘৃণা করে ; অথচ সে নিজে তাদের অন্তর্ভুক্ত। নেক কাজে উপদেশ দেয় না এবং সে নিজেও নেক কাজ করে না। অসৎ কাজে প্রতিরোধ করে না এবং সে নিজেও অসৎ কাজ হতে বিরত হয় না’ হযরত আলী (রাযিঃ) বলেন $ ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, শেষ যযমানায় কিছু লোক এমন হবে, যাদের বয়স হবে অল্প এবং আকল-বুদ্ধিও হবে কম। তারা কথা বলবে চমৎকার ও আকর্ষণীয় ; কিন্ত তাদের অস্তরে সেগুলোর কোন প্রতিক্রিয়া বা তদনুযায়ী আমল বলতে কিছু থাকবে না। তারা দ্বীন হতে এমনভাবে বের হয়ে যাবে, যেমন তীর শিকার হতে বের হয়ে যায়। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £$ ‘মিরাজের রাত্রিতে আমি একদল লোক দেখেছি, যাদের ঠোঁট আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম,_‘হে জিব্্‌রাঈল ! এরা কারা?’ তিনি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।