ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

মুকাশাফাতুল-কুলুব i আল্লাহ্র রাসূল বললেন $ ‘রুকু’ ও সিজদা পরিপূর্ণভাবে আদায় না করাই নামাযে চুরি করা! হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন $ ‘ক্কিয়ামতের দিন সর্বপ্রথম নামায পরিত্যাগকারীদেরকে জিজ্ঞাসা করা হবে। যদি কেউ পরিপূর্ণভাবে নামায আদায় করে থাকে তা’ হলে তার অন্যান্য বিষয়ের হিসাব সহজ করা হবে। আর যদি ফরয নামাযে কোন ক্রুটি থাকে, তা’ হলে আল্লাহ্‌ তা'আলা ফেরেশ্তাদেরকে বলবেন, দেখ,--আমার বান্দার কোন নফল নামায আছে কিনা ; সেগুলো দিয়ে তার ফরয নামাযের ক্রটি মুছে দাও!’ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন $ ‘বান্দার জন্য সর্বোৎকৃষ্ট নেয়ামত হচ্ছে, দুই রাকাত নামাযের তওফীক হওয়া।’ হযরত উমর (রাযিঃ) যখন নামাযে দাড়াতেন, তখন তার পীজর কাপতে থাকতো এবং উপর ও নীচের দাতগুলো পরষ্পর শব্দিত হতে থাকতো। তাকে কারণ জিজ্ঞাসা করা হলে বলতেন, ‘আল্লাহ্র আমানত আদায় করার সময় এসে গেছে, জানিনা এই আমানত আমি কিভাবে আদায় করবো!’ খলফ ইবনে আইয়ূব (রহঃ) সম্পর্কে বর্ণিত আছে,__একদা তিনি নামায আরম্ভ করার পর তাকে ভীমরুল দংশন করেছিল। ফলে, দংশিত স্থান থেকে রক্ত নির্গত হয় ; কিন্তু তিনি তা’ মোটেও অনুভব করতে পারেন নাই। অবশেষে ইবৃনে সাঈদ এসে তাকে জানালে তিনি কাপড় ধৌত করে নেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে, ‘আপনাকে ভীমরুল দংশন করছিল এবং রক্তও প্রবাহিত হচ্ছিল ; অথচ আপনি তা’ মোটেও অনুভব করতে পারেন নাই, এর কারণ কি? তিনি বলেছেন,--“যে ব্যক্তি মহা পরাক্রমশালী সত্তার সম্মুখে দণ্ডায়মান হয়, পিছনে যার মৃত্যুর ফেরেশতা বিরাজমান থাকে, বামে থাকে যার দোযখ আর ডানে থাকে বেহেশৃত এবং পা থাকে পুলসিরাতের উপর, সে-কি এসব বিষয় কখনও অনুভব করতে পারে?’ হযরত হবৃনে যর (রহঃ)-এর হাতে ফোড়া হয়েছিল। আধ্যাত্ম জগতে তিনি ছিলেন অতি উচ্চ মর্যাদার অধিকারী। চিকিৎসকগণ বলেছিল,_-'এই মারাত্মক ফৌড়া হতে নিষ্কৃতি পেতে হলে আপনার হাত কেটে ফেলে দিতে হবে। তিনি অনুমতি দিয়েছিলেন। চিকিৎসকগণ বলেছে ‘তা’ হলে আপনাকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।