১১৬ যুকাশাফাতুল-কুল্ব করি। এভাবে সম্পূর্ণ শান্ত হওয়ার পর নামাযের জন্য দণ্ডায়মান হই। তখন আমার অবস্থা এই হয় যে, অস্তরে আমি দৃঢ় বিশ্বাসের সাথে ধ্যান করি যে, আল্লাহ্র পবিত্র ঘর কা'বা শরীফ আমার সম্মুখে, পুলসিরাত আমার নীচে, বেহেশত আমার ডান পার্শ্বে, দোযখ আমার বামে এবং মৃত্যুর ফেরেশৃতা আয্রাঈল আমার পিছনে। সেইসঙ্গে আমি এ কথাও অন্তরে দৃঢ়বদ্ধ করে নেই যে, এ নামাযই আমার জীবনের শেষ নামায, এর পরেই আমার মৃত্য । অতঃপর আর নামাযের সুযোগ হবে না। এই ধ্যানমগ্নতা সহকারে আমি আল্লাহ্র প্রতি ভয় ও আশার মধ্যবর্তী স্তরে থেকে নেহায়েত একাগ্রতার সাথে ‘আল্লাহ আকবার’ বলে নামায আরম্ভ করি। অতঃপর অত্যস্ত স্পষ্ট ও ধীর-স্থিরভাবে কিরাআত পড়ি। রুকু: অত্যস্ত বিনয়ের সাথে করি। সিজদায় পরিপূর্ণ একাগ্রতা ও নিষ্ঠা অবলম্বন করি। বাম নিতম্বে উপবেশন করি, বাম পা বিছিয়ে ডান পা খাড়া রেখে অঙ্গুলি কেবলার দিকে ফিরিয়ে রাখি এবং অস্তরে পরিপূর্ণ এখলাস ও আল্লাহ্র ভয় জাগরুক রাখি! এরপরেও আমি বলতে পারি না যে, আমার নামায আল্লাহ্র দরবারে কবুল হয়েছে কিনা?’ হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন,__আস্তরিক নিষ্ঠা ও ধ্যান সহকারে উপলব্ধি করে দুই রাকাত নামায পড়া গাফেল ও অন্যমনস্ক অবস্থায় সারা রাত্র নামায পড়ার চাইতে উত্তম!’ হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ ‘আখেরী যমানায় আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন হবে, যারা মসজিদে উপস্থিত হবে ; কিন্তু সেখানে মজলিস অনুষ্ঠান করে তারা দুনিয়াবী আলোচনায় লিপ্ত হবে; অস্তরে তাদের থাকবে দুনিয়ার মহব্বত। খবরদার ! এসব লোকের সংস্পর্শে যেয়ো না। কেননা আল্লাহ্ তা'আলা তাদের প্রতি অসস্তষ্ট ’ হযরত হাসান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,--হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন $ ‘আমি কি তোমাদেরকে বলবো যে, দুনিয়াতে নিকৃষ্টতম চোর কে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহ্র রাসূল! অবশ্যই আপনি আমাদেরকে এ কথা বলে দিন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন $ ‘সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে এ ব্যক্তি, যে নামাযে চুরি করে।’ সাহাবীগণ আরজ করলেন, নামাযে চুরি করা হয় কিভাবে? www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।