ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 01
/ ৪১৯
📝 লেখা 📖 পিডিএফ

যুকাশাফাতুল-কুলুব ১১৫ এবং আমরাও তার সাথে কথাবার্তায় মগ্ন রয়েছি ; ইতিমধ্যে নামাযের সময় উপস্থিত হয়েছে, তখন হুযুরের অবস্থা এমন হতো, যেন তিনি আমাদেরকে চিনেন না এবং আমরাও তাকে চিনি না ; আল্লাহ্‌ তা'আলার আজমত ও প্রতাপ তাকে আচ্ছন্ন করে ফেলতো।’ হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £$ ‘নামাযে দণ্ডায়মান হওয়ার পর বান্দার শরীর যেমন উপস্থিত থাকে, তার অস্তরও যদি অনুরূপ উপস্থিত না থাকে, তা’ হলে আল্লাহ্‌ তা'আলা এরূপ নামাযের প্রতি মোটেও দৃষ্টিপাত করেন না! হযরত ইব্রাহীম আলাইহিস্‌ সালাম নামাযে দণ্ডায়মান হওয়ার পর ভয়ে এতই কম্পমান হতেন যে, দূর থেকে তার হৃদপিণ্ডের কম্পন শোনা যেতো। হযরত সাঈদ তানুখী (রহঃ) যখন নামাযে দাড়াতেন, তখন অবারিত অশ্রু তার গণ্ডদেশ প্রবাহিত হয়ে শ্রশ্রুতে পৌছতো। একদা এক ব্যক্তিকে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায রত অবস্থায় দাড়ি সঞ্চালন করতে দেখে বলেছেন,_-“যদি এ ব্যক্তির অস্তরে খুশু ও একাগ্রতা থাকতো, তা’ হলে তার অঙ্গ-প্রত্যঙ্গও স্থির থাকতো!’ বর্ণিত আছে,--হ্যরত আলী (রাযিঃ) যখন নামাযে দ্বাড়াতেন, তখন তিনি ভয়ে কম্পমান হতেন এবং মুখমণ্ডল বিবর্ণ হয়ে যেতো। একদা তাকে জিজ্ঞাসা করা হলো,-_'হে আমীরুল-মুমেনীন ! নামাযে আপনার এ অবস্থা হয় কেন?’ তিনি বলেছেন £ ‘তখন আল্লাহ্‌ তা'আলার সেই আমানত আদায়ের সময় এসে যায়, যে আমানত বহন করতে আসমান, যমীন ও পৰ্বতসমূহ অস্বীকার করেছে ; অথচ আমি তা’ বহন করেছি।’ হযরত আলী ইবৃনে হুসাইন সম্পর্কে বর্ণিত আছে,__তিনি যখন উযু করতেন, তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেতো। লোকজন এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন,-_-'তোমরা কি জাননা যে, এরপর আমি কার দরবারে দণ্ডায়মান হবো?’ হযরত হাতেম আসাল্ম (রহঃ)-কে তার নামায সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলেছেন $ ‘যখন নামাযের সময় উপস্থিত হয়, তখন আমি পরিপূর্ণরূপে উযু সম্পন্ন করি। অতঃপর জায়নামাযে এসে কিছুক্ষণ স্থির-ধীরভাবে অপেক্ষা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।