যুকাশাফাতুল-কুলূব ১১৩ ‘এবং আমার স্মরণার্থে নামায কায়েম কর।’ (তোয়াহা £ ১৪) আল্লাহ্র যিক্র করতে হলে যেহেতু গাফলতি ও অবহেলা পরিহার করতে হবে, তাই ইরশাদ হয়েছে £৪ ou sb \ 2 SSS Yo, ‘এবং গাফেলদের দলভুক্ত হয়ো না।' (আ‘রাফ $ ২০৫) ইমাম বায়হাকী (রহঃ) মুহাম্মদ ইবনে সীরীন (রহঃ) থেকে রেওয়ায়াত করেছেন যে, উক্ত আয়াতের শানে নুযুল হচ্ছে,__হ্যরত নবী করীম সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম নামাযে আকাশের দিকে দৃষ্টি উচু করে দেখতেন, তাই এ আয়াতে তা’ নিষেধ করা হয়েছে। মুসনাদে আবদুর রাষয্যাকের সূত্রে অতিরিক্ত এ অংশটুকুও রয়েছে,_'অতঃপর তাকে নামাযে ‘খুশু’ অবলম্বন করার হুকুম করা হয়েছে। সেজন্যে তিনি নামাযে দৃষ্টিকে সিজদা'’র স্থানে নিবদ্ধ করে রাখতেন!’ হাকেম ও বায়হাকী হযরত আবু হুরাইরাহ্ (রাযিঃ) থেকে রেওয়ায়াত করেন, হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাযে দৃষ্টিকে আকাশপানে উঁচু করার প্রেক্ষিতে আয়াতখানি নাযিল হয় ; তারপর থেকে তিনি দৃষ্টি নীচু করে নিয়েছেন। হযরত হাসান (রাযিঃ) থেকে বর্ণিত, হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £$ ‘পাচ ওয়াক্ত নামাযের উদাহরণ হচ্ছে এরূপ যে, তোমাদের কারো বাড়ীর সম্মুখে যদি একটি নহর থাকে এবং তাতে প্রচুর পানি থাকে, সেখানে দৈনিক পাচবার যদি সে গোসল করে, তা’ হলে তার শরীরে কি সামান্যতম ময়লাও বাকী থাকবে?’ অর্থাৎ,__নামায আদায়ের দ্বারা মানুষ পাপের পক্ধিলতা হতে মুক্ত ও পবিত্র হয়ে যায় ; কবীরা গুনাহ্ ব্যতীত সর্বপ্রকার গুনাহ্ মাফ হয়ে যায়। নামাযের এ মর্যাদা হাসিল করতে হলে বিনম্ন আত্মসমর্পণ ও নিষ্ঠার সাথে নামায আদায় করতে হবে। নামাযে অন্তরকে হাজির রাখতে হবে। অন্যথায় এই নামায__নামায পাঠকারীর মুখে নিক্ষেপ করা হবে। হুযুর আকরাম www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।