মুকাশাফাতুল-কুলুব ১১১ সম্পদ রেখে গেছে?’ লোকেরা বললো,--“না’। তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন £$ ‘এ ব্যক্তির জানাযা তোমরা পড়ে নাও !' হযরত কাতাদাহ্ (রাযিঃ) বলেন, __এক ব্যক্তি হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি, ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলো,_-'হে আল্লাহ্র রাসূল! আমি যদি আল্লাহ্র রাস্তায় এখলাস ও ধৈর্য সহকারে জিহাদ করতে থাকি এবং কাফির-মুশরিকদের ভয়ে পলায়ন না করে বরৎ তাদের দিকে অগ্রসর হয়ে লড়তে থাকি-এ অবস্থায় যদি আমি নিহত হই, তা’ হলে কি আল্লাহ্ তা'আলা আমার গুনাহ্ মাফ করে দিবেন?’ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,-“হা’। একথা শুনে লোকটি প্রস্থান করলে পর পুনরায় তাকে ডেকে বলে দিলেন $ ‘আল্লাহ্র রাস্তায় শহীদ ব্যক্তির সমস্ত গুনাহ্ মাফ হয়ে যাবে ; কিন্তু অন্যের প্রাপ্য করজ কখনও মাফ করা হবে না!’ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।